সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচ এর দাম কেজিতে আরও ২০ টাকা বেড়েছে।
এ সপ্তাহে এক কেজি কাঁচা মরিচ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ২২০ টাকা। ২০ টাকার কমে মরিচ বিক্রি করছেন না বিক্রেতারা।
সকালে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন বাজার ঘুরে এমনটাই দেখা গেছে।
দুই সপ্তাহ ধরে বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এক কেজি পেঁয়াজের দাম এখন ৭০ থেকে ৮০ টাকা।
এদিকে, পটল ৮০ টাকা, ১০০ থেকে ১২০ টাকা গুনতে হচ্ছে প্রতি কেজি কচুরমুখীর জন্য। সবজির বাজারে নতুন মুখ কাঁচা আম।
কেজি ৫০ থেকে ৬০ টাকা। বাজারে ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা কেজি দরে।
এ ছাড়া, বাজারে ব্রয়লারের ডিমের ডজন ১৫০ টাকা। আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে, যা মাসের শুরুতেও ছিল ২৫ টাকা।
সবজির বাজারে ৬০ টাকায় পৌঁছেছে পেঁপে। ৭০ টাকার কমে মিলছে না কোনো সবজি।
বাজারভেদে লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে।
ঢেঁড়শ ৮০ টাকা, করলা ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, শশা ১২০ টাকা,
টমেটো ৫০ থেকে ৬০ টাকা, ধুন্দল ৭০ টাকা, লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, চালকুমড়া ৪০ থেকে ৫০ টাকা।
আরও পড়ুন :
- ঢাকায় ধারণক্ষমতার ছয়গুণ বেশি যানবাহন
- আম পরিবহনকারী ‘ম্যাংগো স্পেশাল ট্রেন‘ চালু হয়নি আজও
- পেঁয়াজ ও মহিষের মাংস আমদানি করা পণ্য ছাড় দিতে পারেনি
- মৌলভীবাজারে বগি লাইনচ্যুত: ৪ ট্রেনের যাত্রা বাতিল
- এক নারী এয়ার হোস্টেসের কারণে মাদকাসক্ত নোবেল
- মানিকগঞ্জে একটি পরিবারকে একঘরে করায় গ্রেফতার ৫
- নড়াইল এ কৃষকের কপালে চিন্তার ভাঁজ
- সুপ্রিমকোর্ট রায় দেয়ার পরও চলছে না ‘দ্য কেরালা স্টোরি’
- দামি পণ্য আমদানি চট্টগ্রাম বন্দরে কম শুল্কের আড়ালে
- নিজেকে কোটিপতি ভাবার দিন আজ
