হিলি স্থলবন্দর এ আমদানি-রফতানি বন্ধ ঈদ উপলক্ষে ৬ দিন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ছয় দিন হিলি স্থলবন্দর এ সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

ছুটি শেষে আগামী ২৫ এপ্রিল থেকে বন্দরের সকল কার্যক্রম আবার শুরু হবে।

বুধবার (১৯ এপ্রিল) চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

চিঠিতে বলা হয়, স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপ এবং বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন যৌথ আলোচনার

মাধ্যমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত মোট ছয় দিন হিলি বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে ঈদের বন্ধের আগে ১১ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সাত দিন হিলি বন্দর দিয়ে

১ হাজার ৯৬টি ট্রাকে ভারত থেকে ৩৬ হাজার ৯১১ টন পণ্য আমদানি হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি পণ্য এসেছে ১৮ এপ্রিল। এদিন ২০৮টি ট্রাকে পণ্য এসেছে ৬ হাজার ৮০০ টন।

আরও পড়ুন: 

এনএএন টিভি

Share this news as a Photo Card