এমএমবিটিইউ এলএনজির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি

৫৭৪ কোটি ৬৫ লাখ ৭৪ হাজার ৩০২ টাকায় ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১৪ জুন) দুপুরে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে

সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাইদ মাহবুব খান।

এসময় জানানো হয়, যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স এক্সিলারেট এনার্জি এলপি থেকে এই এলএনজি আমদানি করবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা।

বুধবারের বৈঠকে টিসিবির জন্য ১৯৩ কোটি ৬১ লাখ ৭৯ হাজার টাকায় সাড়ে ১২ হাজার মেট্রিক টন চিনি ও

১২৯ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকায় ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেয়া হয়।

এদিন, কমিটির সামনে মোট ১০টি প্রস্তাব উত্থাপন করা হয়। যাচাই-বাছাই শেষে সবগুলোই অনুমোদন দেয়া হয়।

আরও পড়ুন :

এনএএন টিভি