নরসিংদীর পলাশে মুদি দোকান ও ওয়েস্টিজ গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ৩টি মুদি দোকান ও ১টি কাপড়ের ওয়েস্টিজ গোডাউনে পুড়ে গেছে।
মঙ্গলবার (১৩ জুন) দিবাগত রাতে পলাশ উপজেলার পন্ডিতপাড়া এলাকার সাকুরঘাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়,
‘মঙ্গলবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পলাশের সাকুরঘাট নামক স্থানে একটি মুদি দোকানে আগুন লাগে। এ আগুন একে একে ছড়িয়ে পড়ে ৪টি দোকানে।’
‘পরে জরুরি সেবায় কল করে এ আগুন লাগার খবর জানায় স্থানীয় ব্যবসায়ী মাসুম মিয়ার ছেলে বিল্লাল হোসেন।’
‘পলাশ ফায়ার সার্বিস আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।’
‘ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় ভোর রাত ৪টা ৫ মিনিটে ৪ দোকানের সম্পূর্ণ আগুন নিভিতে সক্ষম হয়।’
‘আগুনে পুড়ে যায় মাসুম, সুজন খান, শফিকুলের ৩টি মুদি দোকান ও জাকির হোসেনের ১টি ওয়েস্টেজ কাপড়ের গোডাউন।’
‘ব্যবসায়ীদের দাবি এই আগুনে তাদের প্রায় ১০ লাখ টাকার মালামালের ক্ষয়-ক্ষতি হয়েছে।’
বুধবার সকালে পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাদিউল ইসলাম শুভ অগ্নিকাণ্ডের এ তথ্য নিশ্চিত করে বলেন,
‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিটের চেষ্টায় মাত্র ২৬ মিনিটে সম্পূর্ণ আগুন নিভিয়ে ফেলি।’
‘৩টি মুদি দোকানে আগুন বেশি ছড়িয়ে পড়লেও ওয়েস্টেজের দোকানে আগুন ছিল কম।’
‘প্রাথমিকভাবে ধারণা করছি হয়তো বিদ্যুতের সর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।’
আরও পড়ুন:
