আজকের স্বর্ণের দাম

জুলাই মাসে দুদফায় বাড়ার পর কমেছিল সোনার দাম। এরপর অবশ্য বাড়েনি। দাম কমেওনি। আজ রোববার বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক সর্বশেষ সমন্বয়কৃত দামেই বিক্রি হচ্ছে এই মূল্যবান ধাতু।

গত ২৪ জুলাই রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমানোর ঘোষণা দেয়। এর ফলে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয় প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকায় বেচাকেনা হচ্ছে।

স্বর্ণ কেনার সময় যা মাথায় রাখবেন

স্বর্ণ কেনা একটি বড় বিনিয়োগ। তাই এটি কেনার সময় কিছু বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত:

১. বিশুদ্ধতা যাচাই করুন: স্বর্ণের মান নিশ্চিত করতে হলে হলমার্ক চিহ্ন দেখুন। এটি স্বর্ণের বিশুদ্ধতার নিশ্চয়তা দেয়।

২. বাজার পরিস্থিতি বুঝুন: দামের সঙ্গে ভ্যাট এবং অন্যান্য খরচ যোগ হতে পারে। কেনার আগে দোকানে জিজ্ঞাসা করে নিন।

৩. সঠিক সময় নির্বাচন করুন: স্বর্ণের দাম যখন কম থাকে, তখন কিনলে আপনি লাভবান হবেন।

৪. বিশ্বস্ত দোকান থেকে কিনুন: শুধু পরিচিত এবং বিশ্বস্ত জুয়েলারি দোকান থেকেই স্বর্ণ কিনুন। ক্রয়ের রসিদ নিতে ভুলবেন না, কারণ এটি ভবিষ্যতে কাজে লাগবে।https://www.jugantor.com/

কেন ২২ ক্যারেট স্বর্ণ বেশি জনপ্রিয়?

২২ ক্যারেট স্বর্ণের বিশুদ্ধতা এবং মানের কারণে এটি বাজারে সবচেয়ে জনপ্রিয়। যদিও এর দাম একটু বেশি, তবে এটি দীর্ঘস্থায়ী এবং বিনিয়োগের জন্য আদর্শ।

স্বর্ণ কেবল একটি ধাতু নয়; এটি আমাদের জীবনের বিশেষ মুহূর্তগুলোকে আরও স্মরণীয় করে তোলে। তাই কেনার আগে সঠিক তথ্য জেনে বুঝে সিদ্ধান্ত নিন।

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে গত ২৩ জুলাই দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৩০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ৬৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৭ হাজার ২২৩ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা কার্যকর হয়েছিল ২৪ জুলাই থেকে।

Share this news as a Photo Card