সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৪ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪০১ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ্ সূচক সাত পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৮৮ ও ২১০৭ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২০৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
রোববার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৭টির, কমেছে ১০৫টির এবং অপরির্বতিত রয়েছে ৭২টি কোম্পানির শেয়ার।
রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানিগুলো, বেক্সিমকো ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রি, বিচ হ্যাচারি, সোনালি পেপার, বিএসসি, সি পার্ল, মাগুরা মাল্টিপ্লেক্স, টেকনো ড্রাগস, সেলভো কেমিক্যাল ও ওরিয়ন ইনফিউশন।
প্রথম ঘণ্টায় ডিএসইতে ৪০০ কোটি টাকার ওপরে শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।
সূচকের উত্থান হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই), সার্বিক সূচক বেড়েছে ৩৩ পয়েন্ট।
লেনদেনে অংশ নেয়া ১০৬ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৪ কোম্পানির, কমেছে ৩৪ এবং অপরিবর্তিত আছে ৮ কোম্পানির শেয়ারের দাম।
প্রথম ঘণ্টায় সিএসইতে ২ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।

One Reply to “সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন”
Comments are closed.