সপ্তাহের শেষ কার্যদিবসে: সূচকের উত্থান-পতনে চলছে লেনদেন

চলতি সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৪ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৮০ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৭৯ ও ২০৮৬ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৪৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বৃহস্পতিবার এই সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৮টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৬টি কোম্পানির শেয়ার। এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- বিএটিবিসি, ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক, যমুনা ব্যাংক, লাফার্জহোলসিম, বিএসসি, ইস্টার্ন ব্যাংক, রবি, প্রিমিয়ার ব্যাংক ও ব্র্যাক ব্যাংক।

এর আগে, বৃহস্পতিবার লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক কমে ৬ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৪ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে ৫ হাজার ৩৫৪ পয়েন্টে অবস্থান করে।

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে আজ বুধবার (২৩ জুলাই) ছিল বিনিয়োগকারীদের জন্য এক আনন্দঘন দিন। দীর্ঘ দিনপর সূচক ও লেনদেনে দেখা গেছে রেকর্ড স্পর্শের সাফল্য। বাজারে এমন ইতিবাচক প্রবণতা দীর্ঘদিন পর দেখা গেছে, যা বিনিয়োগকারীদের আগ্রহ ও অংশগ্রহণ বাড়ার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন ককরে। বাজার বিশ্লেষকদের মতে, এটি একটি দারুণ ইতিবাচক গতি, যা ভবিষ্যতের জন্য বাজারকে আরও শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে সাহায্য করবে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের উল্লেখযোগ্য উত্থান ঘটেছে। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯৩.৫১ পয়েন্ট, যা প্রায় ১.৭৮ শতাংশ প্রবৃদ্ধি। এই উত্থানে সূচক দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬৩ পয়েন্টে, যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২০২৪ সালের ৫ নভেম্বর ডিএসইর সর্বোচ্চ সূচক ছিল ৫ হাজার ৩৬৫ পয়েন্ট।

শুধু সূচক নয়, লেনদেনেও আজ রেকর্ড স্পর্শ করেছে ডিএসই। দিন শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯৮৬ কোটি ৫৩ লাখ টাকা, যা গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ দৈনিক লেনদেন। এর আগে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৫ কোটি ৫৪ লাখ টাকার।

বাজার বিশ্লেষকরা বলছেন, এটি বাজারে পুঁজির প্রবাহ বৃদ্ধির একটি আশাব্যঞ্জক ইঙ্গিত। তাঁদের মতে, সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা, মুদ্রানীতির ইতিবাচক প্রভাব এবং বিনিয়োগবান্ধব সরকারি পদক্ষেপ এই চাঙ্গাভাবের পেছনে বড় ভূমিকা রাখছে। পাশাপাশি বিভিন্ন খাতে উন্নত আয়প্রকাশ এবং বিনিয়োগকারীদের মাঝে নতুন করে আস্থা তৈরি হওয়াও বাজারে এধরনের গতি ফেরানোর অন্যতম কারণ। তাদের ধারণা, যদি এই ধারা অব্যাহত থাকে, তবে বাজার আরও টেকসই, সুশৃঙ্খল এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য উপযুক্ত হয়ে উঠবে।

 

এনএএন টিভি