পোশাকের জন্য উরফি জাভেদকে ঢুকতে দেওয়া হলো না রেস্তোরাঁয়।
সেই ভাইরাল ভিডিওতে দেখা যায়, লম্বা গাউনের মতো একটি পোশাক পরেছেন তিনি। আর শিংয়ের আদলে চারটি কাপড়ের টুকরো বেরিয়েছে পোশাক থেকে।
সেই পোশাকের কারণেই তাকে রেস্তোরাঁর প্রবেশ পথে বাধা দেওয়া হয়। এ নিয়ে ম্যানেজারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন উরফি।
রেস্তোরাঁয় প্রবেশ মুখে ম্যানেজার উরফিকে বলেন, ‘ভিতরে বসার মতো আর কোনো জায়গা নেই।’
উরফিকে তখন বলতে শোনা যায়, ‘উরফির জন্য জায়গা লাগে না, জায়গা হয়ে যায়।’
তবুও ম্যানেজার তাকে প্রবেশের অনুমতি না দিলে, উরফিকে আরও উত্তেজিত হয়ে বলতে শোনা যায়, ‘আপনি জানেন কাকে আটকাচ্ছেন? উরফি জাভেদকে।’
এরপর উরফি অভিযোগ করে বলেন, ‘জায়গা নয় আসলে পোশাকের জন্যই তাকে রেস্তোরাঁয় ঢুকতে দেওয়া হচ্ছে না।’
এই ক্ষোভে ইনস্টাগ্রাম প্রোফাইলে উরফি লিখেছেন,
‘২১ শতকের মুম্বাইয়ের কী হয়েছে! আজ আমি একটি রেস্তোরাঁয় পোশাকের জন্য ঢুকতে পারিনি। আমার ফ্যাশন পছন্দের সঙ্গে একমত না হলে কোনও অসুবিধা নেই। কিন্তু এর জন্য আমার সঙ্গে অন্যভাবে ব্যবহার করা হচ্ছে কেন!’
আরও পড়ুন:
- একাধিক প্রেম, বিয়ে প্রসঙ্গে যে জবাব দিলেন পরীমনি!
- ভাওয়াইয়া গানের রানী শরীফা রাণীর ইন্তেকাল
- নারায়ণগঞ্জে সিনেমা হল পরিদর্শন করলো ‘জ্বিন’
- সিটি নির্বাচনে বিদ্রোহীদের বিষয়ে দলের সিদ্ধান্ত জানালেন ওবায়দুল কাদের
- প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম শেষ, শিক্ষা অধিদফতর
- গরমে কোনটা খাওয়া উচিত? চা না কফি!!
- দেশের বিভিন্ন স্থানে শিলা বৃষ্টির আভাস
- চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারে ট্রানজিট সুযোগ পেল ভারত
- চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের সুযোগ পেল ভারত
- মুশফিককে ছাপিয়ে বিরাট কোহলির নতুন বিশ্বরেকর্ড
