বলিউড অভিনেত্রী রানী মুখার্জির হারানোর গল্প বললেন নিজেই

বলিউড  অভিনেত্রী রানী মুখার্জির গত মঙ্গলবার ৪৫তম জন্মদিন ছিল। তবে জন্মের সময় রানী মুখার্জির জীবনে ঘটেছিল এক ফিল্মি ও মজার ঘটনা।

জন্মের পর পরই রানী মুখার্জির সঙ্গে অন্য একজনের সন্তান অদলবদল হয়ে যায় এবং অভিনেত্রী নিজেই এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।

রানি আরও জানান, কীভাবে তার মা তাকে খুঁজে নিয়ে এসেছেন।

একটি সাক্ষাৎকারের সময় রানী মুখার্জি বলেছিলেন,

অভিনেত্রী

তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন হাসপাতালেই অন্য একটি শিশুর সঙ্গে অদলবদল হয়ে যান এবং একটি পাঞ্জাবি পরিবারে পৌঁছে যান।

তার মায়ের কাছে অন্য শিশুটি আসামাত্রই ওই মেয়েটিকে দেখে তিনি বুঝতে পারেন যে সে রানী নয়, কারণ রানীর চোখের রঙ বাদামি।

এর পরই বাদামি চোখের একটি শিশুকন্যাকে পুরো হাসপাতালে খোঁজাখুঁজি করা হয় এবং তখনই রানীকে পাওয়া যায়।

এই গল্পের জন্য রানীর পরিবারের সদস্যরা এখনো তাকে নিয়ে ঠাট্টা করেন।

আরও পড়ুন:

Share this news as a Photo Card