তৃতীয় ওয়ানডেতে ভারতকে হারিয়ে শীর্ষে পৌছালো অস্ট্রেলিয়া

তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারতকে ২১ রানে পরাজিত করেছে অজিরা। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন দলটি।

অস্ট্রেলিয়ার দেওয়া ২৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৪৮ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ভারতের পক্ষে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে আসে ১৭ বলে ৩০ রান।

আরও পড়ুন:  রমজানে আদালতের কার্যক্রমের সময়সূচি নির্ধারণ

এ ছাড়া হার্দিক পান্ডিয়া ৪০, শুভমান গিল ৩৭ ও লোকেশ রাহুল ৩২ রান করে আউট হন।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া দেবরের দেয়া আগুনে ঝলসানো সেই নারীর মৃত্যু

চেন্নাইয়ের এমএ চিদামবারাম স্টেডিয়াম মাঠে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ ব্যাটার সূর্যকুমার যাদব তৃতীয় ও শেষ ওয়ানডেতেও ‘গোল্ডেন ডাক’মেরেছেন। আগের দুই ম্যাচেও প্রথম বলে আউট হয়েছিলেন তিনি।

আরও পড়ুন: আসন্ন ঈদে ভক্তদের জন্য নতুন সুখবর শাকিব-বুবলীর

সিরিজ জয়ের পুরস্কার হাতেনাতেই পেয়েছে অস্ট্রেলিয়া। ভারতকে টপকে অস্ট্রেলিয়াই এখন ওয়ানডের এক নম্বর দল।

চেন্নাইয়ে জয়ের পর ১১৩.২৮ র‌্যাটিং পয়েন্ট নিয়ে আইসিসি র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে গেছে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: ‘মার্কিন রাষ্ট্রদূতকে বলে এসেছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না’

অন্যদিকে, ১১২.৬৪ র‌্যাটিং নিয়ে দুইয়ে নেমে গেছে ভারত। গতকালের ম্যাচটি শুরুর আগে ভারতের র‌্যাটিং ছিল ১১৪ ও অস্ট্রেলিয়ার ছিল ১১২।

আরও পড়ুন: মতলব উত্তরে ২০ বছর পর দেড় একর খাস জায়গা উদ্ধার

র‌্যাংকিংয়ে অস্ট্রেলিয়া-ভারতের পরই রয়েছে নিউজিল্যান্ড। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের অবস্থান চারে। বাংলাদেশ আছে সাত নম্বরে।