নায়ক শাকিব খান মানহানির অভিযোগ এনে রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গেছেন।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১১টা ১৩ মিনিটে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হন তিনি।

জানা যায়, একাধিকবার চলচ্চিত্র প্রযোজক দাবি করা রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে থানায় যান শাকিব খান।
তবে থানায় মামলা গ্রহণ না করে শাকিব খানকে আদালতে যাওয়ার পরামর্শ দেয় পুলিশ।
এর আগে, শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’-এর শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহকারী প্রযোজককে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন রহমত উল্লাহ। এর জেরেই মানহানির মামলা করতে আদালতে উপস্থিত হয়েছেন শাকিব খান।

Comments are closed.