কঙ্গনার একাধিক অভিযোগ নিয়ে হতভম্ব জাভেদ

বলিউডে বিতর্ক নতুন নয়। কিন্তু কঙ্গনা রণৌত ও জাভেদ আখতারের মধ্যে বিবাদ যেন থামছে না। বিগত তিন বছর ধরে দুজনের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ পর্ব চলছে; এমনকি তাদের মধ্যে এই বিবাদ পৌঁছেছে আদালতেও।

প্রথমে জাভেদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তোলেন কঙ্গনা। এরপর ফের করোনাকালে তাকে খোঁচা দেন অভিনেত্রী।

পাল্টা কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেন জাভেদ। গত ৩ মে সেই মামলার শুনানি ছিল।

এদিন আদালত কক্ষে দাঁড়িয়ে জাভেদ আখতার বলেন,

“আমি লক্ষ্ণৌয়ের মানুষ। ওখানে কেউ কাউকে তুইতোকারি করে না। ওখানে সবাইকে ‘আপ’ বলতে শেখানো হয়। সে নিজের থেকে যত ছোটই হোক না কেন। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তাতে আমি হতভম্ব।”

এরপর জাভেদ জানান, ২০২০ সালে কঙ্গনা তার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। ওই বছরেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কঙ্গনার কথাগুলো নিয়ে চর্চা শুরু হয়।

অভিনেত্রী ফের অভিযোগ করেন, জাভেদ নাকি তাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিলেন। সুশান্তের মৃত্যুর পর আত্মহত্যা শব্দটাই ট্রেন্ডিংয়ে চলে এসেছিল। এরপর আর চুপ করে থাকতে পারেননি তিনি।

এখানেই থামেননি গীতিকার। কঙ্গনার বিরুদ্ধে ফের অভিযোগ এনে জাভেদ বলেন,

‘অভিনেত্রী বলে বেড়াচ্ছিলেন, আমি নাকি কোনো সুইসাইড গ্রুপের সদস্য। এভাবেই মানুষকে আত্মহত্যায় উসকানি দিই। কিন্তু এটা একেবারেই সত্যি নয়।’

উল্লেখ্য, পাল্টাপাল্টি অভিযোগ পর্বের বিষয়টা শুরু হয় ২০২০ সালে।

আরও পড়ুন:

এনএএন টিভি