৪৫ ইউক্রেনীয় সেনাকে মুক্তি দিয়েছে রাশিয়া

রাশিয়ার সামরিক অভিযানে আটক ৪৫ ইউক্রেনীয় সেনাকে মুক্তি দিয়েছে মস্কো। একই দিনে ইউক্রেনের কারাগার থেকে মুক্তি পেলেন রাশিয়ার ৩ পাইলট।

যুদ্ধরত ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার বন্দিবিনিময় চুক্তির আওতায় রাশিয়ার ওই তিন পাইলট মুক্তি পেয়েছেন এবং রাশিয়ার সামরিক অভিযানে আটক ৪৫ ইউক্রেনীয় সেনাকে মুক্তি দিয়েছে মস্কো।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মুক্তি পাওয়া পাইলটদের হাসপাতালে ভর্তি- করা হয়েছে। খবর আনাদোলুর।

মুক্তি পাওয়া সেনা সদস্যদের ৪২ জন পুরুষ এবং তিনজন নারী। তারা সবাই আজভ ব্রিগেডের সদস্য ছিলেন। ৯ বছর আগে সেনাবাহিনীর এ ব্রিগেডটি প্রতিষ্ঠা করে ইউক্রেন।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বন্দিবিনিময় হয়েছে। এছাড়া, গত ১৪ মাস ধরে চলছে ইউক্রেন-রাশিয়া সংঘাত।

আরও পড়ুন:

এনএএন টিভি