প্রিয় শখ পূরণ করতে গিয়ে মাত্র ২৩ বছর বয়সেই জীবনাবসান ঘটলো অস্ট্রেলিয়ার মডেল সিয়েনা ওয়ারের।
সঙ্গে সঙ্গেই বলে দেয়া হল মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফাইনালিস্ট আর নেই।
২০২২ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অস্ট্রেলিয়ার মডেল সিয়েনা।
শেষ পর্ব পর্যন্ত পৌঁছান। শেষ ৩ জন ফাইনালিস্টের মধ্যে স্থান করে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই মডেল-কন্যা।
যদিও তার আগে থেকেই মডেল হিসাবে রীতিমতো জনপ্রিয় ছিলেন তিনি। মিস ইউনিভার্স প্রতিযোগিতা তাকে পৌঁছে দিয়েছিল পৃথিবীর কাছে।
তবে শুধু মডেলিং নয়, এর পাশাপাশি অভিনয়ের প্রতিও বিশেষ ঝোঁক ছিল তাঁর৷
জানিয়েছিলেন, ক্যারিয়ারের জন্য তিনি ইংল্যান্ডে চলে যেতে চান। সেখানেই মডেল এবং অভিনেত্রী হিসাবে কাজ শুরু করতে চান তিনি।
শুধু তাই নয়, তার পরিবারের অনেকেই সেখানে থাকেন। এর পর থেকে তাদের সঙ্গেই থাকতে চান বলে জানিয়ছিলেন।
কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হল না। খুব প্রিয় শখের কারণেই প্রাণ গেল সিয়েনার।শহরের মেয়ে হয়েও গ্রামের জীবন খুব পছন্দের ছিল সিয়েনার। ভালোবাসতেন ঘোড়া চড়তে।
কয়েক সপ্তাহ আগে সেই শখের সূত্রেই ঘোড়ায় চড়েছিলেন তিনি। তখন ঘটে অঘটন। ঘোড়া উল্টে পড়ে যায়। চাপা পড়েন সিয়েনাও। চোট পান।
সঙ্গে সঙ্গেই কোমায় চলে যান তিনি। এর পরে লাইফ সাপোর্ট ব্যবস্থা দিয়ে রাখা হয় তাকে। কিন্তু চিকিৎসকরা আশার আলো দেখতে পাচ্ছিলেন না।
তবে সব চেষ্টা ব্যর্থ হতে থাকলে চিকিৎসকরা জানান,
‘ফিরে আসার আর কোনও সম্ভাবনা নেই সিয়েনার। পরিবারের সদস্যরা তাই লাইফসাপোর্ট খুলে দেয়ার সিদ্ধান্ত নেন।
পরিবারের সূত্রে জানানো হয়েছে, জীবনাবসান হয়েছে অস্ট্রেলিয়ার মডেলের। তার এজেন্টরাও জানিয়েছে একই কথা।’
আরও পড়ুন:
- মোংলায় বিদেশি জাহাজ রূপপুর এর মালামাল নিয়ে
- অবশেষে সহধর্মীনিকে প্রকাশ্যে আনলেন অভিনেতা রোশান
- আবারও ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
- যুক্তরাজ্যের যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত অ্যাভিয়েশন সেক্টরের
- ৭ মাসের সংগ্রামে তাকে পেয়েছি: সালমান মুক্তাদির
- বৈশাখের কুয়াশায় ঢাকা শেরপুর
- অস্থির চিনির বাজারে দেখা নেই চিনির
- সোনাগাজী হাঁস প্রজনন খামার এ নেই আধুনিকায়নের ছোঁয়া
- শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা আর নেই
