বাথরুমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো ব্যক্তির

রাজবাড়ীতে বাথরুমে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবলু শেখ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (৬ মে) দুপুর ১২টার দিকে উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বাবলু শেখ ওই গ্রামের আব্দুর রহমান শেখের ছেলে।

নিহত বাবলু শেখের ছোট ভাই কামাল শেখ জানান,

‘নিজ বাড়ির বাথরুমে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার ভাই গোসলখানায় পড়ে যান।

পরে দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর মোহাম্মদ ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:

এনএএন টিভি