অবশেষে সহধর্মীনিকে প্রকাশ্যে আনলেন অভিনেতা রোশান

ঢালিউড অভিনেতা জিয়াউল রোশান বিয়ে করেছেন তিন বছর আগে। নিজের প্রেমিকাকে বানিয়েছেন ঘরণী। এবার সহধর্মীনিকে প্রকাশ্যে আনলেন। সামাজিক মাধ্যমে জানালেন নিজের বিয়ের খবর।

আজ শনিবার নিজের ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেছেন রোশান।

সহধর্মীনিকে

সেখানে দেখা গেছে, সহধর্মীনিকে হাতে মেহেদী পরিয়ে দিচ্ছেন তিনি।

অন্যটিতে বসে আছেন পাশাপাশি।

সহধর্মীনিকে

জানা গেছে, রোশানের স্ত্রীর নাম তাহসিন এশা।

ছবির ক্যাপশনে এ নায়ক লিখেছেন, ‘এখন আমরা চিরকালের জন্য আড্ডা দিতে পারি!’ পাশে একটি লাভ ইমোজি জুড়ে দেন।

সহধর্মীনিকে

বিয়ের প্রসঙ্গে রোশান বলেন, ‘আমরা ৩ বছর আগে বিয়ে করেছি। বিভিন্ন কারণে জানানো হয়নি। আমাদের জন্য দোয়া করবেন, যেন সুখে শান্তিতে থাকতে পারি।’

সহধর্মীনিকে

এবার ঈদে মুক্তি পেয়েছে রোশান অভিনীত ‘জ্বীন’ ও ‘পাপ’ নামের দুটি ছবি। ‘জ্বীনে’ তার সঙ্গে রয়েছেন পূজা চেরি ও সজল নূর। অন্যদিকে পাপ ছবিতে রোশানের বিপরীতে আছেন ইয়ামিন হক ববি।

আরও পড়ুন:

এনএএন টিভি