শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা ও ভাষাসৈনিক প্রয়াত এম এ ওয়াদুদের স্ত্রী রহিমা ওয়াদুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৮ বছর। শনিবার (৬ মে) শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, শুক্রবার (৫ মে) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর কলাবাগানের নিজ বাসভবনে মারা যান রহিমা ওয়াদুদ। তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি রোববার সকালে দেশে ফিরবেন। দেশে ফেরার পর তার মায়ের দাফন হবে বলে জানা গেছে।
আরও পড়ুন :
- মানুষ যেন দ্রুত বিচার পায় তা নিশ্চিত করতে হবে: আইনমন্ত্রী
- শেরপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে ৫ ভাতিজা মিলে চাচাকে খুন
- রাজশাহীতে বাসচাপায় প্রাণ গেল স্ত্রীর, হাসপাতালে স্বামী
- পেকুয়ায় মধ্যরাতে অগ্নিকান্ড; ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- প্রধানমন্ত্রী নেতৃত্বের ভূয়সী প্রশংসা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
- রাজা চার্লস-রানি ক্যামিলাকে শেখ হাসিনার অভিনন্দন
- ১৪ বছর পলাতক থেকে অবশেষে গ্রেফতার আসামি টিপু
- বিশ্বে করোনায় আরও ৩৯৭ জনের মৃত্যু; বেড়েছে শনাক্ত
- গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই হবে, পাস নম্বর ৩০
- নামাজে কাতারে দাঁড়ানোকে কেন্দ্র করে কিল-ঘুসিতে নিহত ১
- কিশোরগঞ্জের ধানের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের
- শিবগঞ্জে ৭ সন্তান থাকা সত্ত্বেও ঠাঁই হলো না বৃদ্ধ বাবা-মার
- জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ১০০ বিলিয়ন ডলার অর্থায়ন এডিবি

Comments are closed.