অস্থির চিনির বাজারে দেখা নেই চিনির

গত কয়েকমাস ধরে অস্থির চিনির বাজারে দেখা নেই চিনির। কোনো দোকানেই মিলেছে না প্যাকেট কিংবা খোলা চিনি।

অভিযোগ উঠেছে, দরদাম ঠিক হলেই কেবল চিনি বের করছেন বিক্রেতারা।

চিনি যেন হয়ে উঠেছে সোনার হরিণ। কোনো দোকানেই মিলছে না নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি।

সরজমিনে বাজার ঘুরে দেখা যায়, কোনো দোকানেই ‘নেই’ প্যাকেট কিংবা খোলা চিনি। তবে বাজারে ঠিকই বিক্রি হচ্ছে।

ক্রেতা বুঝে প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়।

ক্রেতাদের অভিযোগ, চিনি লুকিয়ে রেখেছেন বিক্রেতারা। কেবল দরদাম ঠিক হলেই বের করছেন।

আর বিক্রেতাদের দাবি, মিলার পর্যায় থেকে চিনি না পাওয়ায় ও দাম বেশি থাকায় দোকানে চিনি তুলছেন না তারা।

এছাড়া চিনির বাজারের অস্থির পরিস্থিতির মধ্যেই গত মাসের ১৭ এপ্রিল বাংলাদেশ ট্যারিফ কমিশনে (বিটিসি) চিনির দাম কেজিতে ২৬ টাকার বাড়ানোর প্রস্তাব পাঠিয়েছেন আমদানিকারকরা।

তাদের দাবি, বিশ্ববাজারে অপরিশোধিত চিনির দাম বেড়ে ৬৮০ থেকে ৭০০ ডলার হয়ে গেছে।

তাই খোলা চিনি কেজিপ্রতি ১২৫ টাকা ও প্যাকেটজাত চিনি কেজিপ্রতি ১৩৫ টাকা নির্ধারণের জন্য বিটিসিতে চিঠি পাঠানো হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card