ক্যান্সার নয়, অতিরিক্ত মাদক সেবনে পুনম পান্ডের মৃত্যু

মাত্র ৩২ বছর বয়সেই জরায়ুমুখের ক্যান্সারে মারা গেলেন ভারতের আলোচিত মডেল-অভিনেত্রী পুনম পান্ডে।

গতকাল সকালে তার ইনস্টাগ্রামে যে মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছে, তা দেখে রীতিমতো হতবাক সবাই। তার মৃত্যুসংক্রান্ত কোনো তথ্যও পাওয়া যায়নি। পুনমের মৃত্যুর খবরটি আদৌ কতটা সত্য, তা নিয়েও সংশয় দেখা গিয়েছিল। পুনমের পরিবারের কেউ এখনও কোনো মন্তব্য করেননি।

জরায়ু মুখ ক্যান্সারে নয়, অতিরিক্ত মাদক সেবনের কারণে মৃত্যু হয়েছে মডেল অভিনেত্রী পুনম পান্ডের। এমনই চাঞ্চল্যকর দাবি করল একটি সংবাদমাধ্যম। শুক্রবার সন্ধ্যায় ওই দাবি সামনে আসে। তবে কী ধরনের মাদকদ্রব্য সেবন করেছিলেন তিনি তা পরিষ্কার নয়। তবে এই দাবির স্বপক্ষে অভিনেত্রীর পরিবারের তরফে কেউ কোনও বক্তব্য পেশ করেননি। এমনকী তাঁর মৃত্যুর সত্যতা নিয়েও এদিন সন্ধ্যা পর্যন্ত অভিনেত্রীর পরিবারের কেউ মুখ খোলননি।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card