বলিউড অভিনেত্রী আলিয়া ভাট প্রাসাদপ্রমাণ নতুন বাড়ির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় রেগে আগুন হয়েছেন। মুম্বাইয়ের পালিহিলে রাজ কাপুরের বাড়িটিই নতুন করে তৈরি করিয়েছেন অভিনেতা রণবীর কাপুর ও আলিয়া দম্পতি।
এ নিয়ে অভিনেত্রীর দাবি— তার ব্যক্তিগত পরিসরে ফটোসাংবাদিকরা ঢুকে পড়েছেন, যা নিয়ে তিনি বিরক্ত। এবার আলিয়াকে এ নিয়েই খোঁচা দিলেন বিতর্কিত অভিনেত্রী পায়েল রোহতগী।
বেশ কয়েক বছর ধরেই এ বাড়ির পূনর্নির্মাণের কাজ চলছে। আলিয়া ও রণবীর প্রায়ই সেখানে গিয়ে দাঁড়িয়ে থেকে কাজ দেখছেন। অবশেষে গৃহপ্রবেশের অপেক্ষায় সেই বাড়ি। সেই বাড়ির সামনে থেকেই কেউ একজন ভিডিও করে ছেড়ে দিয়েছে সামাজিক মাধ্যমে। সেই ভিডিওতে আলিয়ার চোখ পড়লে এক বিবৃতি দিয়ে বাড়ির ছবিগুলো মুছে ফেলার অনুরোধ করেছেন।
বাড়িকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করায় আলিয়াকে খোঁচা দিয়ে পায়েল রোহতগী বলেছেন, “বাড়ির বাইরে থেকে ছবি তোলাকে ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়া বলা যায় না। স্বামী বা অন্য কোনো পুরুষের সঙ্গে একান্ত মুহূর্তের ছবি ছড়ালে তবেই বলা যেত ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ।’
পায়েলের দাবি, বাড়ির এলাকা ক্যামেরাবন্দি হলে তা কোনোভাবেই প্রাইভেসি লঙ্ঘন নয়।
তিনি আরো বলেন, ‘নেটিজেনরা রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করেন, যেখানে আশপাশের বহু বাড়ি ধরা পড়ে। আলিয়ার নিরাপত্তারক্ষী ও সিসিটিভি লাগানোর মতো সামর্থ্য রয়েছে, সেটাই করা উচিত।’
তবে এই মন্তব্যের জন্য উল্টো সমালোচনার মুখে পড়েছেন পায়েল রোহতগী। আলিয়ার ভক্তরা এবং সাধারণ নেটিজেনরা তাকে কটাক্ষ করে লিখেছেন, ‘মানুষ নিজেকে প্রাসঙ্গিক রাখার জন্য কী না করছে! এই মহিলার মধ্যে প্রবল ঘৃণা জমে রয়েছে।

One Reply to “আলিয়াকে খোঁচা দিলেন পায়েল”
Comments are closed.