বিজেপির টিকিটে হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে গত লোকসভা নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বলিউডের তারকা অভিনেত্রী কঙ্গনা রানাউত। ভারতের রাজনীতিতে নবাগত হলেও গত কয়েক বছর ধরে বিজেপির একনিষ্ঠ সমর্থক হিসেবে সামাজিকমাধ্যমে সরব ছিলেন তিনি।
তবে এবার নির্বাচনে জয় পেয়েও স্বস্তি নেই রানাউতের। তার নির্বাচন বাতিলের জন্য হাইকোর্টে দ্বারস্ত হয়েছেন এক ব্যক্তি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার কঙ্গনাকে নোটিশ পাঠিয়েছে হিমাচল প্রদেশ হাইকোর্ট। তার আসনের নির্বাচন বাতিল করার আবেদন করেছেন হিমাচল প্রদেশের কিন্নর জেলার লায়ক রাম নেগি এক বাসিন্দা।
জানা গেছে, কঙ্গনার প্রতিদ্বন্ধী হিসেবে মান্ডি আসন থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন রাম নেগি। রাম নেগির দাবি, তার মনোনয়নপত্র মনোনয়নপত্র ‘ভুলভাবে’ বাতিল করা হয়েছিল। যে কারণে নির্বাচনে দাঁড়াতে পারেননি তিনি। ভোট করতে পারায় এবার নির্বাচনও বাতিল করার দাবি জানিয়েছেন রাম নেগি নামের ওই ব্যক্তি।
হাইকোর্টের আবেদনে রাম নেগি উল্লেখ করেছেন, তার মনোনয়নপত্র গ্রহণ করা হলে তিনি নির্বাচনে জয়ীও হতে পারতেন। তাই কঙ্গনার নির্বাচন বাতিল করা হোক।
প্রাথমিকভাবে এই আবেদনে সাড়া দিয়েছে হিমাচল প্রদেশ হাইকোর্ট। আগামী ২১ আগস্টের মধ্যে কঙ্গনাকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি জ্যোৎস্না রাওয়াল।
প্রথমবার নির্বাচনি মাঠে নেমে মান্ডি লোকসভা আসনে থেকে ৭৪ হাজার ৭৫৫ ভোটের ব্যবধানে জয়ী হন কঙ্গনা রানাওয়াত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিং পেয়েছিলেন ৪,৬২,২৬৭ ভোট। আর কঙ্গনা পেয়েছিলেন ৫,৩৭,০০২ ভোট
আরো পড়ুন:
- ভাষাবিদ ড. মাহবুবুল হক আর নেই
- নরসিংদী কারাগার থেকে পলাতক ৩৩১ জন কয়েদির আত্মসমর্পণ
- স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ আগস্টের পর
- নাটোরে মিছিলের প্রস্তুতির সময় ১৮ স্কুলছাত্রকে পুলিশে দিলেন প্রধান শিক্ষক
- চিকিৎসার কারণে ব্যাংকক যাচ্ছেন টাইগার অধিনায়ক শান্ত
- টাঙ্গাইলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
- কোটা আন্দোলনে রেসিডেনসিয়াল কলেজের শিক্ষার্থী ফারহান নিহত
- কোটা আন্দোলনে সহিংসতা, নিহত আবু সাঈদের বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র
- যাত্রাবাড়ীতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ২ পথচারী গুলিবিদ্ধ
- শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর আইনজীবী হত্যাকাণ্ডে জড়িত ২জন গ্রেপ্তার
- নাশকতা পরিকল্পনার অভিযোগে বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আটক
- নিহত সাঈদের পরিবারের পাশে বুয়েটিয়ানরা, সাড়ে ১০ লাখ টাকা সংগ্রহ

Comments are closed.