‘ নাটু নাটু ’ এবার জিতল অস্কার

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জেতা দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’ এবার জিতল অস্কার।

আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ‘বেস্ট অরিজিনাল সং’ ক্যাটাগরিতে এবার অস্কার জিতে নিয়েছে ‘নাটু নাটু’ গানটি।

 

এসএস রাজামৌলির আরআরআর-এর হাত ধরে প্রথম ভারতীয় ছবি হিসাবে হলিউডের সবচেয়ে বড় সম্মান এসেছিল দেশের মাটিতে।

দক্ষিণের হিট ছবি ‘RRR’-এর হাত ধরে ভারতের ঝুলিতে এল দ্বিতীয় অস্কার।

সেরা তথ্যচিত্র বিভাগে অস্কারের মঞ্চে পুরস্কার এসেছে ভারতীয় তথ্যচিত্র The Elephant Whisperers-এর ঝুলিতে।

অন্যদকে  গানটিও জিতে নিল ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। জোড়া অস্কারের মুখ উজ্জ্বল হল ভারতের।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার বিকেল ৫টায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায়) লস অ্যাঞ্জেলেসের হলিউড ডলবি থিয়েটারে বসে হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের আয়োজন অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসর।

এবারের আসরে পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা-অভিনেত্রীর অস্কার জিতে নিয়েছেন কে হুই কুয়ান ও জেইমি লি কুর্তিস।

‘এভিরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’ সিনেমায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তারা দু’জনে এ বছর অস্কার জিতেছেন।

এবার একাডেমি অ্যাওয়ার্ডস উপস্থাপনা করেন জনপ্রিয় মার্কিন উপস্থাপক ও কমেডিয়ান জিমি কিমেল।

এ নিয়ে তৃতীয়বারের মতো হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের এই আয়োজন উপস্থাপনা করেন তিনি।

উল্লেখ্য, আরআরআর-এর আগে অস্করের মঞ্চে সেরা মৌলিক গানের বিভাগে কোনও ভারতীয় প্রযোজনা সংস্থার ছবি মনোনয়ন পায়নি।

২০০৮ সালে Slumdog Millionaire ছবির এ.আর রহমানের জয় হো গানটি সেরা মৌলিক গানের বিভাগে মনোনয়ন পেয়েছিল।

২০০৯-এ অ্যাকাডেমি পুরস্কার আসে Slumdog Millionaire-এর ঝুলিতে। এই ছবিটি ব্রিটিশ প্রযোজনা সংস্থার তৈরি ছবি।

ভারতীয় সময় অনুযায়ী গত ১১ জানুয়ারি বুধবার ভোরবেলা লস অ্যাঞ্জেলসের মাটিতে অনুষ্ঠিত হয় গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড।

ইংরেজি ভিন্ন অন্য ভাষার সেরা চলচ্চিত্র (Best Non-English Language Film) হিসেবে লড়াইতে ছিল RRR।

সই সঙ্গে সেরা মৌলিক সংগীত বিভাগে মনোনয়ন পেয়েছিল ‘নাটু নাটু’গানটি। সকলকে পিছনে ফেলে ওই বিভাগে পুরস্কার জিতে নেয় RRR-র এই গান।