পিৎজা খাওয়ার প্রায়শ্চিত্ত করলেন মিমি!

খাবারে চুল পেয়ে বিমান সংস্থার ওপর চটেছিলেন মিমি চক্রবর্তী। এবার ফের তাকে পড়তে হলো খাবার বিড়ম্বনায়। নিজের পছন্দের খাবার পিৎজা খেয়ে অনুতপ্ত হতে হলো তাকে। সামাজিক মাধ্যমে এ কথা মিমি নিজেই জানিয়েছেন।

খেয়েছিলেন দুই টুকরা পিৎজা। চিজ, সসে ভরপুর পিৎজায় রয়েছে ক্যালোরি; যা খেলে ওজন বাড়তে বাধ্য। কিন্তু তা হলে তো একজন গ্ল্যামারাস অভিনেত্রীর পক্ষে সমস্যা। তাই জিমে গিয়ে খানিকটা বেশিই ঘাম ঝরালেন মিমি।

এদিকে এর একটিও ভিডিও মিমি পোস্ট করেছেন। সেখানে লিখেছেন,

‘দুই টুকরা পিৎজা যাতে কোমরের মাপ পরিবর্তন না করতে পারে, তাই এই কসরত। জীবনে চ্যালেঞ্জ না থাকলে গতি থাকে না।’ পিৎজা’র টুকরা যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তার দিকে, তা মিমির লেখাতেই স্পষ্ট।

প্রসঙ্গত, মিমি খেতে ভালবাসেন। এ কথা বরাবরই জানিয়েছেন। তবে পেশাগত কারণে খাবার থেকে দূরে থাকতে হয় তাকে। কড়া ডায়েটের মধ্যে থাকতে হয়। কখনও ডায়েট ভাঙলে তার জন্য কসরত করতে হয় অনেক বেশি।

মুক্তির অপেক্ষায় আছে মিমির প্রথম হিন্দি ছবি ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী ’। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ছবিটির প্রথম ঝলক। চলতি বছরই ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

আরও পড়ুন :