গরমের এ সময়টায় প্রতিটি মানুষই যে সমস্যায় পড়েন তা হলো শরীরে দুর্গন্ধ।
অনেকেই মনে করেন ঘামের কারণে শুধু শরীরে দুর্গন্ধ হয়। আসলে কিন্তু মোটেও তা নয়, এমনটাই মনে করছেন ত্বক বিশেষজ্ঞরা।
শরীর থেকে দুর্গন্ধ ছড়াতে শুধু ঘামই একমাত্র দায়ী নয়। ঘাম ছাড়াও এমন অনেক কারণ রয়েছে যা আমাদের শরীর থেকে অপ্রীতিকর দুর্গন্ধের জন্য দায়ী।
আমরা সবাই জানি, ঘাম ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসার পরই আমাদের শরীরে দুর্গন্ধ সৃষ্টি হয়।
কিন্তু আপনি কি জানেন, আমাদের লাইফস্টাইলে এমন কিছু ভুল রয়েছে যা প্রতিনিয়ত অস্বস্তিকর পরিস্থিতির তৈরি করছে আমাদের অজান্তেই।
আমাদের একেকজনের ক্ষেত্রে ঘামের পরিমাণ আলাদা হলেও ঘাম আটকানোর উপায় কিন্তু সবার জন্যই এক।
শরীরে দুর্গন্ধ তৈরির জন্য প্রথম যে কারণটি রয়েছে তা হলো আমাদের খাদ্যাভ্যাস।
ডায়েটিশিয়ানরা বলছেন, খাবারে রসুন ও পেঁয়াজের আধিক্য এমন বিপত্তির কারণ হতে পারে।
কারণ, এ ধরনের মশলাদার খাবার খাওয়ার ফলে শরীর থেকে সালফারযুক্ত যৌগগুলো নির্মূল হতে সময় লাগে, যা ঘামের সঙ্গে জোট বেঁধে বাজে গন্ধ তৈরি করে।
শুধু ঘাম আর খাদ্যাভ্যাসের সমস্যা নয়, মুখের স্বাস্থ্য ভালো না থাকলেও অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে পারেন আপনি।
খাবারের টুকরো এবং ব্যাকটেরিয়া দাঁতের ফাঁকে জমে দুর্গন্ধ তৈরি হয়।
এই দুর্গন্ধ নিশ্বাসকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। তাই নিশ্বাসে বাজে গন্ধের কারণে শরীর থেকেও তার দুর্গন্ধ ছড়ায়।
পুষ্টিবিদরা ফাইবারযুক্ত খাবারের উপকারিতা বললেও প্রয়োজনের বেশি এই খাবার শরীরের ঘর্ম গ্রন্থিগুলো বন্ধ করে দেয়।
যার কারণে শরীর থেকে ঘাম বের হতে পারে না। আর এ জমে থাকা ঘাম থেকেই তৈরি হয় ব্যাকটেরিয়া, যা শরীরে দুর্গন্ধ সৃষ্টি করে।
এ ছাড়া শরীরে হরমোনের পরিবর্তন, ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাব কিংবা গরমে মোজা পরার অভ্যাসেও আপনার শরীর থেকে দুর্গন্ধের সৃষ্টি হতে পারে।
আরও পড়ুন :
- টাইটানিক জাহাজ ধ্বংসাবশেষের প্রথম পূর্ণাঙ্গ ছবি
- যে খাবার খেতে বারণ খিদে পেটে
- ব্যায়াম না করতে পারলেও ৫ মিনিট দৌড়ান
- ভুয়া আইডি খুলে সমকামি তরুণদের অপহরণ করছে এক চক্র!
- হযরত শাহজালাল বিমানবন্দরে ২৫ কোটি টাকার স্বর্ণ জব্দ
- হাতিরঝিল ব্রিজের পাশে পড়ে ছিলো অজ্ঞাত বৃদ্ধার মরদেহ
