হাতিরঝিল ব্রিজের পাশে পড়ে ছিলো অজ্ঞাত বৃদ্ধার মরদেহ

রাজধানীর হাতিরঝিল থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ মে) সকালে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের পশ্চিম পাশের রাস্তার পাশে বেগুনবাড়ি আন্ডার পাসের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন বলেন,

‘সকালে খবর পেয়ে ওই বৃদ্ধার মরদেহটি উদ্ধার করা হয়। পরে সেটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।’

এসআই রুহুল আমীন আরও বলেন,

‘আশপাশের লোকজনদের কাছ থেকে জানা যায়, ওই বৃদ্ধা ভবঘুরে প্রকৃতির।

ওই এলাকাতেই ঘোরাফেরা করতেন। ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তিনি মারা গেছেন।’

আরও পড়ুন :

Share this news as a Photo Card