প্রশংসিত ‘সুলতানপুর’এ স্নিগ্ধজিতের ‘জানরে’

হৃতিক রোশনের ‘অ্যালকোহলিয়া’ গানটি গেয়ে স্নিগ্ধজিতের ক্যারিয়ারে তারায় তারায় ভরা আলোকিত মোড় এসেছিলো। এবার সেই স্নিগ্ধজিতের গাওয়া প্রথম বাংলাদেশি গান ‘জানরে’ মুক্ত পেলো।

স্নিগ্ধজিতের

এবার সৈকত নাসিরের পরিচালনায় পলিটিক্যাল থ্রিলার সিনেমা ‘সুলতানপুর’-এর প্রথম গান হিসেবে সম্প্রতি মুক্তি পেয়েছে এটি। ছবিটি মুক্তি পাবে ২ জুন।

গানটি প্রসঙ্গে নির্মাতা সৈকত নাসির বলেন,

‘ছবিটির কোনো ক্ষেত্রেই কোনো কম্প্রোমাইজ করিনি। এই ছবির গল্পই মূল নায়ক। অভিনয়শিল্পীরাও দারুণ অভিনয় করেছেন। এ কারণে গানের ক্ষেত্রেও এক নতুন মাত্রা পাবে দর্শক শ্রোতারা।’

‘সুলতানপুর’ ছবির ‘জানরে’ গানটির দৃশ্যে অভিনয় করেছেন সানজু জন ও অধরা খান। এ ছাড়াও ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার ও ফারুক সুমন।

স্নিগ্ধজিতের

গান প্রসঙ্গে অধরা বলেন, “খুব দারুণ একটি গান। এই গানে পারফর্ম করেছি আনন্দ নিয়ে। গানটি প্রকাশের পর ভালো সাড়া পাচ্ছি। আশা করছি ‘সুলতানপুর’ সিনেমাও সবার মন ভরাবে।”

নির্মাতা সৈকত নাসির তার পলিটিক্যাল অ্যাকশন সিনেমা ‘দেশা-দ্য লিডার’ ছবিটির মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। সেটি ছিল তার প্রথম সিনেমা।

এর দীর্ঘ কয়েক বছর পর তিনি আরও একটি পলিটিক্যিাল থ্রিলার অ্যাকশন সিনেমা নিয়ে হাজির হলেন।

আরও পড়ুন:

এনএএন টিভি