মা হলেন ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কাকর।
বুধবার (২১ জুন) তিনি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলে নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী অভিনেতা শোয়েব ইব্রাহিম।
সকালে ইনস্টাগ্রামে শোয়েব লিখেছেন,

‘আলহামদুলিল্লাহ আজ সকালে আমাদের ঘর আলো করে পুত্রসন্তান এসেছে। যদিও নির্ধারিত সময়ের আগেই সে পৃথিবীতে এসেছে, তবে চিন্তার কিছু নেই। আমাদের জন্য প্রার্থনা করবেন।’
এর আগে এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন, ‘মা হওয়ার পরই অভিনয় থেকে বিদায় নেবেন তিনি।’
জনপ্রিয় টিভি সিরিয়াল ছাড়াও একটি হিন্দি সিনেমাতে দেখা গেছে দীপিকা কাকরকে।
২০১৮ সালে মুক্তি পাওয়া ‘পলটন’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেন তিনি।
২০১৮ সালে শোয়েব ইব্রাহিমের সঙ্গে বিয়ে হয় অভিনেত্রী দীপিকার। তবে এটি তার দ্বিতীয় বিয়ে।
এর আগে ২০১১ সালে রওনক স্যামসনের সঙ্গে বিয়ে হয় তার। তবে সে সংসার ভেঙে যায় ২০১৫ সালে।
আরও পড়ুন :
- আজকের রাশিফল সম্পর্কে জেনে নেই
- যাত্রাবাড়ীতে বাস চাপায় পথচারীর প্রাণহানি
- জ্যাক মা এবার শিক্ষকতা জীবনের শুরু করলেন
- হন্ডুরাস কারাগারে দাঙ্গায় অন্তত ৪১ নারী নিহত
- বগুড়ায় হাঁস আনতে গিয়ে বজ্রপাতে নববধূর মৃত্যু
- উত্তরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস
- গোয়েন্দা চরিত্র দিয়ে বড় পর্দায় ফিরছেন বিদ্যা বালান
- সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে: প্রধানমন্ত্রী
- ‘কুরবানির পশুর ট্রাক থামিয়ে চাঁদাবাজি করলে ব্যবস্থা’
- এক লাখ ৮০ হাজার ইয়াবাসহ যুবক আটক টেকনাফে
- হাতখরচ না দেয়ায় কৃষক বাবার মাথা পাথরে থেঁতলে খুন!
- বিএসএমএমইউ নন রেসিডেন্ট চিকিৎসকরা ভাতা পেলেন

Comments are closed.