বগুড়ায় হাঁস আনতে গিয়ে বজ্রপাতে নববধূর মৃত্যু

বগুড়ার শেরপুরে বিল থেকে হাঁস আনার সময় বজ্রপাতে ফাতেমা খাতুন (২২) নামের এক নববধূ নিহত হয়েছেন।

২১ জুন (বুধবার) দুপুর ৩টার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের খোকসাগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ কামারকান্দি ইউনিয়নের মাগুরার তাইর খোকসাগাড়ী গ্রামের রনির স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়,

‘নিহত গৃহবধূর বাড়ি দিনাজপুরে। তার নাম রঞ্জনা রানী। গত দুই মাস আগে শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নে এক মুসলিম পরিবারে তার বিয়ে হয়। বিয়ের সময় তার নাম রাখা হয় ফাতেমা।’

ইউপি সদস্য মিলন হোসেন জানান,

‘বুধবার দুপুরের দিকে বিলে হাঁস আনতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়।’

শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা জানান,

‘আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’

আরও পড়ুন :

এনএএন টিভি