ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে চার ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার (২০ জুন) বন্দুকধারীরা এলি বসতি এলাকায় রাস্তার পাশের একটি রেস্তোরাঁ ও একটি গ্যাস স্টেশনে গুলি ছুড়লে হতাহতের ওই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে একটি শিশু রয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের দাবি, জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানের জবাবে এই হামলা চালানো হয়েছে।
হামাস জানিয়েছে, বন্দুকধারীদের দু’জন তাদের সশস্ত্র শাখার সদস্য। এই হামলাকে তারা ‘বীরোচিত জবাব’ হিসেবে অভিহিত করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ওই হামলার পর তারা পশ্চিম তীরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে।
ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের মধ্যে কয়েক ঘণ্টার বন্দুকযুদ্ধের পরদিন এই হামলার ঘটনা ঘটল। গত সোমবার জেনিনের আশপাশের এলাকায় ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটি লক্ষ্য করে হেলিকপ্টার থেকে গুলি ছোড়েন। এতে ছয় ফিলিস্তিনি নিহত হন। ওই হামলায় আহত হয়েছেন ৯০ জনের বেশি মানুষ। আহত ব্যক্তিদের মধ্যে সাত ইসরায়েলি সেনা রয়েছে।
আরও পড়ুন :
- জ্যাক মা এবার শিক্ষকতা জীবনের শুরু করলেন
- এক লাখ ৮০ হাজার ইয়াবাসহ যুবক আটক টেকনাফে
- কোস্টগার্ড হবে নিজস্ব জনবলে সক্ষম ২০৪১ সালের মধ্যে: প্রধানমন্ত্রী
- স্ত্রীকে জবাই করে হত্যা, সন্তানকে নিয়ে পলাতক স্বামী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিন ইউনিটের ফল প্রকাশ
- সাত দফা দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের নীলক্ষেত মোড় অবরোধ
- টিপু-প্রীতি হত্যা: আ. লীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Comments are closed.