‘একটি খোলা জানালা’ ৫০ মিনিট দৈর্ঘ্যের একটি শর্টফিল্ম। এটি থ্রিলার এবং হরর মিশ্রণে নির্মিত একটি সিনেমা। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেই ক্যারিয়ার শুরু করেছিলেন নির্মাতা ভিকি জাহেদ। ইতিমধ্যে সিরিজ ও টিভি নাটকে পরিচিতি পেয়েছেন তিনি।

আবারও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে আসছেন রেডরাম, তিথিডোর, পুনর্জন্ম নির্মাতা ভিকি। এ সপ্তাহে মুক্তি পাচ্ছে বিঞ্জ অরিজিনাল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র একটি খোলা জানালা।
মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার এ চলচ্চিত্রের গল্পে দেখা যাবে, কেশবপুর এলাকায় একের পর এক সেবিকা (নার্স) খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেছে বেছে কারা নার্সকে খুন করছে, কেন খুন করছে; তা তুলে ধরা হয়েছে।
জানা গেছে, শর্ট ফিল্ম ‘একটি খোলা জানালা’র ফার্স্ট লুক পোস্টার এটি। যেটি বিঞ্জে মুক্তির অপেক্ষায়। শর্ট ফিল্মটি পরিচালনা করেছেন নির্মাতা ভিকি জাহেদ।
নির্মাতা ভিকি জাহেদ গ্লিটজকে বলেন, ‘একটি খোলা জানালা’ ৫০ মিনিট দৈর্ঘ্যের একটি শর্টফিল্ম। এটি থ্রিলার এবং হরর মিশ্রণে নির্মিত একটি সিনেমা।
“গল্পটা দেশের বাইরের একটা গল্প৷ সেই গল্পকে বাংলাদেশের প্রেক্ষাপটে এনে চিত্রানাট্য তৈরি করা। নারীকেন্দ্রিক চরিত্রের গল্প। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও সালহা খানম নাদিয়া।”
ফারিণ ও নাদিয়া দুজনকেই নার্সের চরিত্রে দেখা যাবে জানিয়ে নির্মাতা বলেন, “এটা দুজন নার্সের গল্প। নারীকেন্দ্রিক গল্পে সবসময় যে রকম চ্যালেঞ্জিং চরিত্র তুলে ধরি এটাও তেমন। দুজনের জন্য ও চরিত্রটা ধারণ করা খুব কঠিন ছিল। এর আগে তারা এই ধরনের চরিত্র করেনি। ফারিণের সঙ্গে এটা আমার প্রথম ওটিটি কাজ।”
ভবিষ্যতে হইচইয়ের ওয়েব সিরিজ মিথ্যাবাদী নির্মাণ করবেন ভিকি।
