চলচ্চিত্র নায়িকা রাইমা ইসলাম শিমু হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তার স্বামী সাখাওয়াত আলী নোবেল ও তার বন্ধু এস এম ফরহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিশকাত।
মঙ্গলবার (২৩ মে) ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিকুল ইসলামের আদালতে সাক্ষ্য দেন তিনি।
তিনি শিমু হত্যা মামলায় তার স্বামীর বন্ধু এস এম ফরহাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।
এদিকে, মিশকাতের সাক্ষ্যগ্রহণের পর আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৯ জুলাই ধার্য করেছেন।
গত বছরের ২৯ নভেম্বর শিমুর স্বামী সাখাওয়াত আলী নোবেল ও এস এম ফরহাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
উল্লেখ্য, গত বছরের ১৭ জানুয়ারি সকাল ১০টায় কেরানীগঞ্জ থেকে শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
শিমুকে হত্যার ঘটনায় তার ভাই হারুনুর রশীদ কেরানীগঞ্জ মডেল থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।
ওই দিন রাতে আসামিদের গ্রেফতার করা হয়। পরদিন এ দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আরও পড়ুন :
- ট্রাম্পের কাছে ১ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ই জিন ক্যারলের
- আমের কেজি দুই টাকা
- ঠাকুরগাঁওয়ে ধানক্ষেতে নারীর মাথা বিহীন অর্ধগলিত লাশ
- বজ্রপাতে নিহত কৃষকের পরিবারকে ৩০ হাজার টাকা অনুদান
- মিলবে না ৩৮ সেবা ন্যূনতম কর ২ হাজার না দিলে
- যাত্রী সেজে অটোরিকশা ছিনতাই; আহত অটোরিকশা চালক
- ফরিদপুরে বিএনপি নেতা চাঁদ’র বিরুদ্ধে মামলা
- রাষ্ট্রপতি সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ
- রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
- জাপানের উদ্দেশ্যে স্পিকারের ঢাকা ত্যাগ
- কাতার ইকোনমিক ফোরামে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- পেঁয়াজের আমদানি বন্ধ রেখেছে সরকার
- ভিনিসিয়ুসের অসময়ে পাশে দাঁড়ালেন পেলে
- অস্থির হয়ে ওঠেছে দেশের গরম মসলার বাজার ঈদের আগেই
- কিউইএফ-এ যোগ দিতে কাতার পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- নওগাঁয় ধানবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু
- রাজধানীতে বিএনপির পদযাত্রা কর্মসূচি আজ
- নীল শাড়িতে অনুরাগীদের মুগ্ধ করলেন সানিয়া মির্জা!

Comments are closed.