বাগেরহাটে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ

বাগেরহাটে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে কমিটির ৪০ জন সদস্য অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (২৩ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হোসেন আলী খন্দকার বলেন,

‘জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটি বিশেষ ভূমিকা পালন করতে পারে। আপনাদের সদিচ্ছা থাকলেই এ আইন আরও কঠোরভাবে বাস্তবায়ন সম্ভব।’

আরও পড়ুন :