শুটিংয়ে দুর্ঘটনার শিকার প্রিয়াঙ্কা চোপড়া

হলিউড সিনেমার শুটিংয়ে দুর্ঘটনার শিকার প্রিয়াঙ্কা চোপড়া

দেশি গার্ল খ্যাত বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া কাজ করছেন হলিউডেও।

বলিউড থেকে হলিউডে নিজের জায়গা শক্ত করেছেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। দাঁপিয়ে কাজ করছেন তিনি। সংসারও পেতেছেন মার্কিন মুলুকে। নিক জোনাসের সঙ্গে লস অ্য়াঞ্জেলেসে সুখের সংসারের পাশাপাশি সেই ইন্ডাস্ট্রিতেও পায়ের নিচে মাটি শক্ত করেছেন এই অভিনেত্রী।

প্রিয়াঙ্কার একের পর এক সিরিজ, সিনেমা একেবারে সুপারহিট। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই হলিউড যাত্রা নিয়ে নানা কথা ভাগ করে নেন অভিনেত্রী। জানালেন, হলিউড সিনেমা ‘হেড অফ স্টেট’-এর শুটিং এর সময় দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, তাঁর সাম্প্রতিক হলিউড ছবি ‘হেড অফ স্টেট’ শুটিংয়ের সময় একটি অ্যাকশন দৃশ্যে দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। তিনি বললেন, “ক্লোজ শটের জন্য কোমরে ক্যামেরা বক্স বাঁধা ছিল। শুটিং চলাকালীন মারাত্মক বৃষ্টির মধ্যে আমি মাটিতে পড়ে যাই। ক্যামেরা খুলে আমার চোখের খুব কাছ থেকে আঘাত করে।”
তিনি আরও বলেন, “চোখের পলক ক্ষতিগ্রস্ত হলেও সৃষ্টিকর্তার কৃপায় চোখের কোনো বড় ক্ষতি হয়নি। তবে এই দুর্ঘটনার পরেও আমি থেমে যাইনি এবং পুরো শুটিং শেষ করেছি।

ধারণা করা হচ্ছে, আগামী মাসেই মুক্তি পাবে ‘হেড অফ স্টেট’ ছবি, যেখানে প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করেছেন হলিউড তারকা ইদ্রিস এলবা ও রেসলার তারকা ও অভিনেতা জন সিনা।

এন এ এন  টিভি