সাধারণ জীবনে ফিরে যেতে চাই, বললেন তাহসান

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও অভিনেতা তাহসান খান। আড়াই দশক স্মরণীয় সংগীতের মঞ্চ মাতিয়েছেন তিনি। ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে অস্ট্রেলিয়ায় সংগীত সফরে আছেন তাহসান। তার সঙ্গে হোয়াটস অ্যাপে যোগাযোগ করা হলে তিনি সমকালকে বলেন, ‘অভিনয় তো আগেই ইতি টেনেছি।

তিনি বলেন, ‘অভিনয় থেকে বিরতি নেওয়া শুরু করেছি বেশ কয়েক বছর হয়ে গেল। গান থেকেও বিরতি নেওয়া শুরু করেছি। এই রাতটি হয়তো আপনাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আর হয়তো আসা হবে না মেলবোর্ন। বাট, আই উইল মিস ইউ।’এদিকে চলতি বছর মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে সংসার জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তাহসান।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card