আবারও বিয়ের পিঁড়িতে বসছেন ধানুশ

আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণী ভারতের নায়ক ধানুশ ।

শোনা যাচ্ছে, এবারের বিয়ের পাত্রী অভিনেত্রী মিনা। চলতি বছরের জুলাইতে তারা সাতপাকে বাঁধা পড়তে চলেছেন।

ইন্ডিয়া গণমাধ্যমগুলোর এক প্রতিবেদন থেকে জানা যায়, মিনা এর আগেও বিয়ে করেছিলেন। কিন্তু ২০২২ সালে কোভিডে তার স্বামীর মৃত্যু হয়।

ধানুশ ডিভোর্সি ও মীনা বিধবা। ফলে আইন অনুসারে, বিয়েতে কোনো বাধা নেই। তাছাড়া দুজনে বর্তমানে একাই বসবাস করছেন।

উল্লেখ্য, ২০০৪ সালে ধানুশ ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়াকে বিয়ে করেন। ২০০৬ ও ২০১০ সালে তাদের ঘরে দুই পুত্রসন্তান জন্মগ্রহণ করে।

এরপর দীর্ঘ ১৮ বছরের বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ করে ২০২২ সালের জানুয়ারিতে স্ত্রী ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন ধানুশ।

আরও পড়ুন: