চোখেমুখে বিস্ময়! কাজলে লেপ্টানো চোখ থেকে গড়িয়ে পড়ছে নোনা পানি, মুখে অক্সিজেন মাস্ক, মাথায় একগুচ্ছ ফুল…..সম্প্রতি এমনি রহস্যময় এক ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ছোট পর্দার শীর্ষে থাকা অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
হঠাৎ এমন একটি লুকের কারণ খোঁজ করতে গিয়ে জানা যায়,
‘দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ আসছে নতুন ওয়েব সিরিজ ‘আমি কী তুমি’।’
‘জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন।’
সেই পোস্টারের পর এবার এই সিরিজের আরও একটি পোস্টার ফেসবুকে শেয়ার করেছেন অভিনেত্রী । যেখানে তার সঙ্গে দেখা গেছে,
‘অভিনেতা শ্যামল মাওলাকে। সেখানেও রহস্যময় চরিত্রে হাজির হয়েছেন এই দুই তারকা।’
পোস্টার শেয়ার করে মেহজাবীন লিখেছেন,
‘প্রতিটা মানুষের জীবনে পারফেক্ট প্রেম একবারই আসে। ভালোবাসার মানুষ চলে গেলেও এই প্রেম কখনো চলে যায় না…।’
এই প্রসঙ্গে নির্মাতা ভিকি জাহেদ বলেন,
‘থ্রিলার এবং হররের বাইরে রোমান্স এবং ড্রামা বেইজ করে এই কনটেন্ট বানিয়েছি। দর্শক অনেকদিন পর আমার নতুন জনরার কাজ দেখতে পাবেন।’
‘চ্যানেল আইয়ের সঙ্গে আমার অনেকগুলো ভালো আছে, যা দর্শক পছন্দ করেছেন।’
‘আইস্ক্রিন এর যেহেতু প্রথম অরিজিনাল তাই ভালো কাজের মাধ্যমে যাত্রা শুরু হোক এটা মাথায় ছিলো।’
আরও পড়ুন:
- ১২ ফুট লম্বা বিরল প্রজাতির অজগর সাপ উদ্ধার; ইকোপার্কে অবমুক্ত
- যমুনার পানি ছুঁয়ে ফেলেছে তাজমহলের দেয়াল
- কলেজ শিক্ষার্থী রাকিবকে চাকু দিয়ে জখম করে হত্যা; গ্রেফতার ৩
- পবিত্র আশুরার তারিখ নির্ধারণে সভা হবে আজ!
- ১২ ফুট লম্বা বিরল প্রজাতির অজগর সাপ উদ্ধার; ইকোপার্কে অবমুক্ত
- বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে শুক্রবার থেকে
