‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আলিয়া ভাট।
অন্যদিকে ‘বিক্রম বেদা’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার উঠেছে ঋত্বিক রোশনের হাতে।
আইফা অ্যাওয়ার্ড বা ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি। শনিবার (২৭ মে) সংযুক্ত আরব আমিরাতে বসেছিল এই অ্যাওয়ার্ডের ২৩তম আসর।
জাকজমকপূর্ণ এবারের আসরে যোগ দিয়েছিলেন বলিউডের একঝাঁক তারকা।
এ তালিকায় রয়েছেন অভিষেক বচ্চন, ভিকি কৌশল, রাকুল প্রীত সিং, সালমান খান, কৃতি শ্যানন, বরুণ ধাওয়ান, নোরা ফাতেহি, জ্যাকলিন ফার্নান্দেজ প্রমুখ।
অনুষ্ঠানে সালমান খান, জ্যাকলিন ফার্নান্দেজ, নোরা ফাতেহি, রাকুল প্রীত সিংসহ জনপ্রিয় তারকাদের পারফরম্যান্স অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করেছিল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিষেক বচ্চন, ভিকি কৌশল।
যারা পেলেন আইফা অ্যাওয়ার্ড:
সেরা অভিনেতা: ঋত্বিক রোশন (বিক্রম বেদা); সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)
সেরা সিনেমা: দৃশ্যম-টু; সেরা পরিচালক: আর মাধবন (রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট)
সেরা প্লেব্যাক গায়ক: অরিজিৎ সিং (ব্রহ্মাস্ত্র সিনেমার কেশরিয়া গানের জন্য)
সেরা প্লেব্যাক গায়িকা: শ্রেয়া ঘোষাল (ব্রহ্মাস্ত্র সিনেমার রসিয়া গানের জন্য)
সেরা গীতিকার: অমিতাভ ভট্টাচার্য (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান সিনেমার কেশরিয়া গানের জন্য)
সেরা সংগীত পরিচালক: প্রীতম (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান সিনেমার জন্য)
সেরা নবাগত অভিনেতা: শান্তনু মহেশ্বরী (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি) এবং বাবিল খান (কালা)
সেরা নবাগত অভিনেত্রী: খুশিলী কুমার (ধোকা অ্যারাউন্ড দ্য কর্নার)
সেরা সহ-অভিনেতা: অনিল কাপুর (জুগজুগ জিয়ো); সেরা সহ-অভিনেত্রী: মৌনি রায় (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান)
আরও পড়ুন :
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু কাল
- দুবাই ট্যুর বাদ দিয়ে হাসপাতালে ছুটলেন আলিয়া!
- দেড় ঘণ্টার চেষ্টায় বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
- চট্টগ্রামে বসতঘরে আগুন, একই পরিবারের ৪ জন দগ্ধ
- বন্ধুর চিতার আগুনে ঝাঁপ দিয়ে অন্য বন্ধুর আত্নহত্যা!
- এসএসসি পরীক্ষার কেন্দ্রের পাশে বিএনপি সমাবেশ!
- বর্ণবাদী আচরণের দায়ে নিষিদ্ধ ছয় ইংলিশ ক্রিকেটার!
- নড়াইলে গোসল করতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

Comments are closed.