জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান দীর্ঘদিন নতুন গান প্রকাশ থেকে দূরে ছিলেন। বর্তমানে গান নিয়েই ব্যস্ত আছেন।
এর আগে, জনপ্রিয় এই গায়ক নিজেই ঘোষণা দিয়েছেন অভিনয় করবেন না। সে ধারার এখনো অব্যাহত আছে।
ফলে এবারে ঈদুল ফিতরে তার অভিনীত কোনো নতুন নাটক দেখতে পাবেন না দর্শক।
এদিকে, সম্প্রতি এ গায়কের দুটি নতুন গান প্রকাশ হয়েছে। এগুলোর শিরোনাম ‘বলা হয় না’ ও ‘হারাই বহুদূর’।
এর মধ্যে ‘বলা হয় না’ গানটি মায়াশালিক নামে একটি ওয়েব সিরিজে ব্যবহার করা হয়েছে। দুটি গানই প্রকাশের পর বেশ প্রশংসিত হয়।
এ প্রসঙ্গে তাহসান খান বলেন, ‘আগেই বলেছি আপাতত অভিনয় করব না। এটি দু-তিন বছর হতে পারে বা স্থায়ীও হতে পারে।
বর্তমানে গান নিয়ে ব্যস্ততা আমার।
আসলে শ্রোতা-দর্শকদের জন্যই গান গাই। তাদের যদি ভালো লাগে তবে নিজের ভেতর আনন্দ বোধ হয়।
আগ্রহ পাই আরও গান করতে। সামনে কিছু নতুন গান আসবে। আশা করি, শ্রোতা-দর্শকরা সাদরে গ্রহণ করবেন।’
আরও পড়ুন:
- নারীর কাপড় পালটানোর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, ধর্ষণ!
- জয়পুরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্র নিহত
- সাতক্ষীরার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক ৪৪ জন ৭ বছর কারাদণ্ড
- বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫টি জামাতের সময়সূচি
- লাইলাতুল কদর এক বরকতময় ও মহিমান্বিত রাত
- ঈদেও পদ্মা সেতুতে চলবে মোটরসাইকেল
- উম্মতে মোহাম্মদীর কদর বাড়িয়েছে শবেকদর
- রুচি পরিবর্তনের জন্য দোয়া চাইলেন হিরো আলম
- বিদায় নিচ্ছে পবিত্র রমজান আজ পবিত্র শবে কদর
এন এ এন টিভি
