মমরুজকান্দি একতা যুব সংঘ এর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

প্রতি বছরের ন্যায় এ বছরও চাঁদপুর মতলব উত্তরের মমরুজকান্দি একতা যুব সংঘ সংগঠনের উদ্যাগে সমাজের নিম্ন আয়ের ব্যক্তিদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ ও রোজাদের মধ্যে ইফতারে ব্যবস্থা করা হয়েছে এবং

কয়েকজন মুমুর্ষ রোগীদেরকে চিকিৎসা বাবদ নগদ অর্থ প্রদান করা হয়।

উল্লেখ্য, এই সংগঠনের উদ্যাগে একটি মসজিদ পুনঃনির্মাণের কাজে সর্বাত্মক সহযোগিতা করা হয়।

সংগঠনে এর সভাপতি এস এম সেলিম রেজা বলেন, আমি এই সংগঠনে এর সভাপতি হিসেবে নিজেকে নিয়ে গর্ববোধ করছি।

সংগঠনের

কারণ এই সংগঠনের মূল উদ্দেশ্য ও লক্ষ হচ্ছে মানুষের কল্যানে নিজেদেরকে উৎস্বর্গ করে দেওয়া।

যেসকল মহৎব্যক্তিগণ শত কর্মব্যস্ততার মাঝেও বিভিন্ন সময়ে এই সংগঠনের মাধ্যমে সমাজের অসহায় ও দুস্থ মানুষের বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা রইল।

সর্বোপরি সকলের কাছে দোয়া চাই অতিতের ন্যায় যেন এই সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রেখে সামনে এগিয়ে চলতে পারে মানুষসেবায় নিজেদেরকে উৎস্বর্গ করে দিতে পারি।

উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সার্বিকভাবে তত্ত্ববধান ও সহযোগিতায় ছিলেন হাফেজ মাওলানা শফিকুল ইসলাম,

নিজাম উদ্দিন মেম্বার, সাইফুল ইসলাম খান, মাসুদ খান, এম সাইফুল ইসলাম, এনাম তালুকদার, মাহফুজ সরকার, জসিম উদ্দিন,

মনসুর বেপারী, আল মামুন, শরীফ বেপারী, আবুল কালাম পাঠোয়ারী, বাবু তালুকদার, লোকমান তালুকদার, জিসান প্রধান, রিপন পাঠোয়ারী,

রাজিব হাসান, রুবেল তালুকদার, জাকারিয়া, রিপন বেপারীসহ গ্রামের অন্যান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন:

 

এনএএন টিভি