মহিমান্বিত রাত শবেকদরে ইবাদতের পাশাপাশি পরিবারের সবাইকে নিয়ে বিভিন্ন ধরনের হালুয়া যেমন: সুজি, ডাল, গাজর বা পেঁপের হালুয়া তৈরি করেন অনেকেই।
এসবের মধ্যে আবার গাজর-সুজির হালুয়ার কদর বেশি। ঘরে তৈরি স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর বলে সবাই অনায়াসেই খেতে পারে।
গাজর-সুজির হালুয়া
উপকরণ: গাজর মিহি করে কুচি ১ কাপ, সুজি ১ কাপ, চিনি সিকি কাপ (স্বাদমতো), লবণ সিকি চা-চামচ,
এলাচি ২-৩টি, দারুচিনি ছোট ২-৩ টুকরা, ঘি ২ টেবিল চামচ, কিশমিশ ও বাদাম পছন্দমতো, পানি ১ কাপের ৪ ভাগের ৩ ভাগ।
প্রণালি: গাজর, কিশমিশ, বাদাম ছাড়া বাকি উপকরণ দিয়ে কয়েক মিনিট ভাজুন।
সুজি হালকা বাদামি হয়ে এলে গাজরকুচি ও অল্প করে পানি দিয়ে নাড়তে থাকুন। বাদামকুচি, কিশমিশ দিয়ে দিন।
সেদ্ধ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন, ততটুকু পানি দেবেন। পাত্রে ঘি ব্রাশ করে হালুয়া ঢেলে দিন। ঠান্ডা হলে বরফি আকারে কেটে নিন।
হাতের তালুতে ঘি মেখে গোল আকারেও তৈরি করতে পারেন।
আরও পড়ুন:
- ৪ সচিব পদে রদবদল, ১ অতিরিক্ত সচিবের পদোন্নতি
- পাকিস্তানে ভূমিধসে চাপা পড়েছে ২০টির বেশি গাড়ি
- স্থগিত করা হলো প্রথম মনুষ্যবিহীন ইলন মাস্কের ‘স্টারশিপ’র যাত্রা
- এই গরমে ইফতারে দই-চিড়া খান শরীর ঠান্ডা রাখতে
- প্রচণ্ড গরম তাপপ্রবাহে শরীর প্রশান্তিদায়ক খাবার
- বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের ৯ কোটি অর্থ প্রদান দিলেন প্রধানমন্ত্রী
- লড়াইয়ে জর্জরিত সুদান; নিহত বেড়ে ২০০
- নরসিংদী তে জবাই ও চোখ উপড়ে কৃষককে হত্যা
- দেবিদ্বারে ইফতার নিয়ে সংঘর্ষ; আহত ১০

Comments are closed.