স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার’ এখানে তার বিপরীতে অরণ্য সিংহ রায়ের চরিত্রে অভিনয় করেন অভিনেতা ‘যশ’। এ দুটো চরিত্রে দুজনার অভিনয় তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেছিলো সে সময়।
ছোট পর্দার গণ্ডি পেরিয়ে যশ-মধুমিতা চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এদিকে, জোর গুঞ্জন উড়ছে, ছোট পর্দার সফল অরণ্য-পাখি জুটিকে বড় পর্দায় দেখা যাবে। টলিপাড়ার বাতাসে এ গুঞ্জন ভেসে বেড়াচ্ছে।
ভারতীয় একটি সংবাদমাধ্যমকে জুটি বেঁধে পর্দায় ফেরার বিষয়ে মধুমিতা সরকার বলেন—
‘আমার তো ইচ্ছা আছে। আমাদের কথা হতেই থাকে। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি।’
যশের সঙ্গে জুটি বাঁধলে কতটা সফল হবেন? এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন,
‘সবকিছু নির্ভর করছে সিনেমাটির বিষয়বস্তু এবং পরিচালকের উপর। অভিনেতা হিসেবে আমরা তো আপ্রাণ চেষ্টা করবই, বাকিটা দর্শকদের উপর ছেড়ে দেওয়াই ভালো।’
দীর্ঘ পাঁচ বছর পর ২০২১ সালে একসঙ্গে কাজ করেন যশ দাশগুপ্ত ও মধুমিতা সরকার। ‘ও মন রে’ শিরোনামের গান নিয়ে নির্মিত মিউজিক ভিডিওর মাধ্যমে ফিরেন তারা।
একই বছরের ১৫ আগস্ট মুক্তি পায় গানটি। গল্প নির্ভর এ মিউজিক ভিডিও দেখে দারুণ প্রশংসা করেন দর্শক-শ্রোতারা।
- তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
- গাজীপুরে ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার
- সাংবাদিক নাদিম হত্যার বিচার চাই – আশরাফী
- ঈদুল আজহাকে ঘিরে ব্যস্ততা বেড়েছে কামারদের
- বাগেরহাটে বসতঘরে আগুন; একই পরিবারের দগ্ধ ৪
- বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ সিসিইউতে ভর্তি
- ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকার দাবি পোশাক শ্রমিকদের
- মোবাইল চুরি দুষ্কৃতকারীদের প্রধানকে গ্রেফতার করেছে র্যাব -১৫
- নাদিম হত্যা: চেয়ারম্যান বাবুকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার

Comments are closed.