জ্যাকুলিনের ব্যক্তিগত দ্বীপের দাম জানলে আপনি অবাক হবেন?

২০০৯ সালে ‘আলাদিন’ দিয়ে বলিউডে পা রাখেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এরপর ‘মার্ডার ২’, ‘হাউসফুল’ সিরিজ আর ‘রেস ২’-এর মতো হিট সিনেমায় নিজের অবস্থান পাকাপোক্ত করেন নায়িকা।

সবশেষে তাকে দেখা গেছে ‘হাউসফুল ৫’ সিনেমায়, সেটিও দারুণ ব্যবসা করে চলেছে।

কিন্তু পর্দার বাইরেও এ নায়িকার বেশ দুঃসহসী জীবন কাটছে। কিছু ঝামেলা যেন পিছু ছাড়ছে না তার। আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকা সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জড়িয়ে আছে তার নাম।

২০০ কোটি রুপির প্রতারণা মামলায় তাকে জোড়ানো হয়েছে। একাধিকবার জেরারও মুখোমুখিও হয়েছেন তিনি। তবে এসব ছাপিয়ে জানা গেল অভিনেত্রীর অবাক করা কাণ্ড।

শ্রীলঙ্কার অভিনেত্রী জ্যাকুলিন বলিউডে ১৫ বছরের বেশি সময় কাজ করছেন। ২০১২ সালে শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে চার একরের একটি দ্বীপ কিনেছিলেন তিনি, যার দাম ছিল প্রায় ৬ লাখ মার্কিন ডলার।

জানা গেছে, এই দ্বীপে বিলাসবহুল একটি ভিলা তৈরির পরিকল্পনা করেছিলেন জ্যাকুলিন। যদিও সেই ভিলা তার নিজের জন্য নাকি বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি হবে, তা স্পষ্টভাবে কখনো জানাননি তিনি। দ্বীপ কেনার পর সেখানে কী করেছেন বা আদৌ কিছু করেছেন কি না, তা নিয়েও খুব বেশি তথ্য নেই। তবে এটুকু নিশ্চিত, আজও তিনি সেই দ্বীপের মালিক।

মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করে ২০০৯ সালে বলিউডে পা রাখেন জ্যাকুলিন, ‘আলাদিন’ ছবির মাধ্যমে। তবে ২০১১ সালে ‘মার্ডার ২’-এর মাধ্যমে পরিচিতি পান তিনি। এরপর ‘হাউসফুল ২’ ও ‘রেস ২’-এর মতো হিট ছবিতে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। জ্যাকুলিনকে সর্বশেষ দেখা গেছে ‘হাউসফুল ৫’ সিনেমায়। ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছে।

উল্লেখ্য, জ্যাকুলিন ফার্নান্ডেজের জীবনে জড়িয়ে আছে সুকেশ চন্দ্রশেখর। আর্থিক কেলেঙ্কারিতে জেলে থাকা অভিযুক্ত সুকেশ জেল থেকেও উপহারের বন্যা বইয়ে দিয়েছেন। হাজতবাসের পরও প্রিয়তমার প্রেমের কাছে তাবৎ নেশা ফিকে। প্রেম মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছে দেয় সুকেশ চন্দ্রশেখর তার উদাহরণ। জেলে বসেই সুকেশ লিখলেন— তোমাকে খালি জড়িয়ে ধরতে ইচ্ছে করে। দ্রুত আসতে চাই তোমার কাছে।

একদিকে যেমন জ্যাকুলিনের জন্য প্রেমের বন্যা বইয়ে দিচ্ছেন, তেমনই তার অনুরাগীদের উদ্দেশে বার্তা দিয়ে লেখেন—দমা দম গানকে ভারতে এ বছরের সব থেকে সফল গান বানাতে হবে আপনাদের। বানাতে পারলে এখন থেকে ৯০ দিনের মধ্যে লটারির মাধ্যমে বেছে নেওয়া ১০ অনুরাগীকে ১ কোটি মূল্যের ফ্ল্যাট উপহার দেব আমি।

 

এনএএন টিভি