প্রয়াত ভারতের বর্ষীয়ান অভিনেতা হরিশ মাগোন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। মুম্বাইয়ের সিনে ও টিভি আর্টিস্টের পক্ষ থেকে জানানো হয় তার মৃত্যুর খবর।
মুম্বাইয়ে জন্ম হরিশ মাগোনের। পুনের ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে পাশ করার পর বলিউডে ক্যারিয়ার শুরু করেন তিনি।
আট ও নয়ের দশকের বহু সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি।
‘গোলমাল’, ‘চুপকে চুপকে’র পাশাপাশি ‘মুকাদ্দর কা সিকান্দর’, ‘নমক হালাল’, ‘শাহেনশাহ’র মতো সিনেমায় দেখা গেছে তাকে।
শেষ ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘উফ ইয়ে মহব্বত’ সিনেমায় দেখা গিয়েছিল হরিশ মাগোনকে।
জানা যায়, তারপরই অভিনয় থেকে অবসর নিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা।
জুহুতে ‘হরিশ মাগোন অ্যাক্টিং ইনস্টিটিউট’ খুলেছিলেন তিনি। সেখানেই অভিনয় শেখাচ্ছিলেন।
কী কারণে হরিশ সালভের মৃত্যু— এটা নিয়ে বিস্তারিত জানায়নি ভারতীয় গণমাধ্যমগুলো।
তবে বার্ধক্যজনিত অসুস্থতা ছিল অভিনেতার। তার জেরেই হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসকেরা চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি।
অভিনেতার স্ত্রী, এক পুত্র ও এক কন্যা আছে বলে জানা গেছে।
আরও পড়ুন :
- চলতি মাসের জন্য এলপিজির নতুন দাম নির্ধারণ আজ
- সিলেটে সর্বোচ্চ ৩০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
- চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে দুই কৃষকসহ ৩ জনের মৃত্যু
- নারায়ণগঞ্জে বাসচাপায় একজনের মৃত্যু
- হজ পালন শেষে দেশে ফিরলেন ৩৩৩ জন হাজি
- পুনর্জন্ম এখানেই শেষ; তবে একটু ধোঁয়াশা আছে: ভিকি
- রাজশাহী ও সিলেট মেয়রকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী
- ঢাকায় পৌঁছে বার বার ‘বাজপাখি’ নামটি মুখস্ত করতে থাকলেন মার্টিনেজ

Comments are closed.