বলিউডের প্রদীপ নিভে গেলো এবার

বলিউডের রাজ্যে আবার শোকের ছায়া। বিটাউনের অভিনেতা, চিত্রপরিচালক সতীশ কৌশিকের প্রয়াতের পর

এবার চিরতরে বিদায় নিলেন বলিউডের খ্যাতনামা বাঙালি পরিচালক প্রদীপ সরকার। ৬৭ বছর বয়সে নিভে গেল বলিউডের ‘প্রদীপ’।

আজ শুক্রবার (২৪ মার্চ) সকালে এই বেদনাদায়ক খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন পরিচালক হংসল মেহেতা।

তিনি টুইট করে লিখেছেন, ‘প্রদীপ সরকার দাদা, আপনার আত্মার শান্তি কামনা করি।’

এর পাশাপাশি পরিচালক প্রদীপ সরকারের এক ছবি হংসল শেয়ার করেছেন। অভিনেত্রী নীতু চন্দ্রাও এই খবর নিশ্চিত করেছেন।

বলিউডের

জানা গেছে, আজ দিবাগত রাত সাড়ে তিনটায় মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এই জনপ্রিয় পরিচালক।

কিডনির সমস্যার কারণে তাঁর ডায়ালাইসিস চলছিল। রক্তে পটাশিয়ামের মাত্রা দ্রুত হারে কমে যাচ্ছিল।

শারীরিক অবস্থার ক্রমশ অবনতির কারণে গতকাল বেশি রাতে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে চিকিৎসকরা শেষ রক্ষা করতে পারেননি।

প্রদীপ সরকারের মৃত্যুতে বলিউড তারকা অজয় দেবগণ, কঙ্গনা রনৌত, নীতু চন্দ্রা, নীল নীতিন মুকেশ, মনোজ বাজপেয়ীসহ আরও অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।

আজ বিকেল চারটায় সান্তাক্রুজে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

উল্লেখ্য, ‘পরিণীতা’ ছবি দিয়ে বলিউডে পরিচালক হিসেবে অভিষেক হয় প্রদীপের। প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন তিনি।

বলিউডের

এই ছবি বিদ্যা বালনকে রাতারাতি তারকা বানিয়ে দিয়েছিল। ‘পরিণীতা’ ছবিটি জাতীয় পুরস্কার জয় করেছিল। প্রদীপ সরকারের ঝুলিতে আছে অসংখ্য হিট ছবি।

‘লাফাঙ্গে পারিন্দে’, ‘মারদানি’র মতো ছবি দর্শকদের উপহার দেন।

প্রদীপ সরকার বাণিজ্যিক ছবির পাশাপাশি বিজ্ঞাপন বানাতেন তিনি।

তিনি ‘কোল্ড লস্য়ি অর চিকেন মাসালা’, ‘অ্যারেঞ্জড ম্যারেজ অ্যান্ড ফরবিডেন লাভ’ এবং ‘দুরঙ্গা ’-এর মতো বেশ কয়েকটি ওয়েব সিরিজও পরিচালনা করেছেন।

তাঁর বানানো বেশ কিছু বিজ্ঞাপন সাড়া ফেলেছে। পরিচালক ছাড়া লেখক হিসেবেও বিটাউনে তাঁর নামডাক ছিল।

বিনোদ চোপড়া প্রোডাকশনের হাত ধরে তিনি তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন। অনেক মিউজিক ভিডিও পরিচালনা করেছেন প্রদীপ।

তাঁর পরিচালিত শেষ হিন্দি ছবি ছিল ‘হেলিকপ্টার ইলা’। এই ছবির মূল চরিত্রে ছিলেন কাজল আর ঋদ্ধি সেন।

কঙ্গনাকে নিয়ে নটী বিনোদিনীর বায়োপিক বানানোর কথা ছিল তাঁর। তবে সে স্বপ্ন অধরাই রয়ে গেল পরিচালকের।

Share this news as a Photo Card