মা হলেন অভিনেত্রী দীপিকা কাকর

মা হলেন ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কাকর।

বুধবার (২১ জুন) তিনি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলে নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী অভিনেতা শোয়েব ইব্রাহিম।

সকালে ইনস্টাগ্রামে শোয়েব লিখেছেন,

মা

‘আলহামদুলিল্লাহ আজ সকালে আমাদের ঘর আলো করে পুত্রসন্তান এসেছে। যদিও নির্ধারিত সময়ের আগেই সে পৃথিবীতে এসেছে, তবে চিন্তার কিছু নেই। আমাদের জন্য প্রার্থনা করবেন।’

এর আগে এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন, ‘মা হওয়ার পরই অভিনয় থেকে বিদায় নেবেন তিনি।’

জনপ্রিয় টিভি সিরিয়াল ছাড়াও একটি হিন্দি সিনেমাতে দেখা গেছে দীপিকা কাকরকে।

২০১৮ সালে মুক্তি পাওয়া ‘পলটন’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেন তিনি।

২০১৮ সালে শোয়েব ইব্রাহিমের সঙ্গে বিয়ে হয় অভিনেত্রী দীপিকার। তবে এটি তার দ্বিতীয় বিয়ে।

এর আগে ২০১১ সালে রওনক স্যামসনের সঙ্গে বিয়ে হয় তার। তবে সে সংসার ভেঙে যায় ২০১৫ সালে।

আরও পড়ুন :

এনএএন টিভি