বিয়ের চার মাস না যেতেই অভিনেত্রী বললেন, ‌‘বিয়েতে রাজি ছিলাম না’

চলতি বছরের ঈদুল ফিতরের পর চার হাত এক হয় ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’খ্যাত ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ মুনের। স্ত্রী মুনমুনের সঙ্গে একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে কাজ করেছেন জামিল। সেখান থেকেই দুজনের পরিচয়। আর সেই পরিচয় একটা সময় গড়ায় ভালো লাগায়।

দুই পরিবারের সম্মতিতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি। ৬ এপ্রিল দুই পরিবারের সম্মতিতে উত্তরায় তাদের বিয়ে সম্পূর্ণ হয়েছিল। যদিও প্রথমে বিয়েতে রাজি ছিলেন না মুনমুন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা প্রকাশ করেন তিনি।

মুনমুন বলেন, ‘আম্মু আগে বলত যে নোয়াখালী-বরিশালের ছেলেদের কাছে আমাকে বিয়ে দেবে না । আমার তিন ভাই আছে, তাদের কাউকে বিয়ে করাবে না।’

মুনমুনের কথায়, ‘নোয়াখালীতে গিয়ে বিয়ে হয়েছে। আমি তো এ বিয়েতে রাজি ছিলাম না, পরে আব্বু-আম্মু সবাই আগে আমাকে রাজি করিয়েছে। জামিল ভালো ছেলে, রাজি হও। কেন বিয়ে করবে না!’

জানা গেছে, জামিলের জন্ম সিলেটে হলেও তার পৈতৃক ভিটা নোয়াখালীতে।

দাম্পত্য জীবনের পাশাপাশি অভিনয়েও সক্রিয় মুনমুন ও জামিল। তাদের নতুন একটি নাটক সম্প্রতি আরটিভিতে প্রচারিত হয়েছে।

ঢাকায় বেড়ে ওঠা মুনমুন ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেছেন। ২০১৭ সালে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ার মাহশা ইউনিভার্সিটিতে যান তিনি।বিজ্ঞাপনে কাজের মধ্য দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করা মুনমুন এখন পর্যন্ত ১৫টিরও বেশি বিজ্ঞাপনে কাজ করেছেন এবং নাটকেও নিজেকে প্রমাণ করেছেন।

মুনমুন বলেন,“বিয়ে হোক বা ক্যারিয়ার—আমি সবসময় চাই নিজের মতো করে এগোতে। সবার কাছে দোয়া চাই, যেন জীবনের নতুন অধ্যায়েও দর্শকদের ভালোবাসা পাই।”

এনএএন টিভি

Share this news as a Photo Card