রণবীর-দীপিকার সম্পর্কের অবশেষে ছন্দপতন!

বলিউডের আলোচিত দম্পতি রণবীর সিং-দীপিকা পাড়ুকোন। দীপিকা মিতভাষী, ব্যক্তিত্বময়ী। অভিনেত্রী হিসাবেও তার খ্যাতি বিপুল।

আর রণবীরের উত্তর তো সব সময়েই হেঁয়ালি। তবে এবার যেন অশনিসংকেত দেখতে পাচ্ছেন অনেকেই। তবে এটা প্রথম নয় এর আগেও একাধিকবার বিভিন্ন সময় তাদের সম্পর্কে ভাঙনের কথা শোনা গেছে।

তবে প্রতিবারই গুজব বলে উড়িয়ে দিয়েছেন এই যুগল। কিন্তু সম্প্রতি একটি অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, সেখানে ধরা পড়ছে দুজনের সম্পর্কের ছন্দপতন।

রণবীর

ঠিক কী হয়েছিল সেই অনুষ্ঠানে? দীপিকা গাড়ি থেকে নামলেন। দুজনেই কালো পোশাকে সুসজ্জিত। অভিনেত্রীর জন্য অপেক্ষারত রণবীর।

আরও পড়ুন: শাকিব-পূজা এবারের ঈদে পুরোদমে প্রতিদ্বন্দ্বী

নিজেদের পোশাক ঠিক আছে কিনা, তা একবার ভালোভাবে দেখে নেন। তার পর বেশ কয়েকজনের সঙ্গে কথাও বলেন তারা। এর পর যা ঘটে, তাতেই উঠছে প্রশ্ন।

দীপিকার জন্য হাত বাড়ালেন রণবীর। স্বামীর দিকে তাকালেন না দীপিকা— এমনকি হাত ধরলেন না পর্যন্ত।

শেষে বাবা প্রকাশ পাড়ুকোনকে মাঝখানে রেখে ছবি তোলেন। নিমিষে ছড়িয়ে পড়ে এই ভিডিও।

এখন অনুরাগীদের মধ্যে শুধুমাত্র একটাই জল্পনা, তাদের মধ্যে সব কিছু ‘অল ইজ ওয়েল’ তো!

Share this news as a Photo Card