এরপর ‘গলুই’ সূত্রে শাকিব-পূজার নানান রসালো গল্প ছড়িয়েছে শোবিজ পাড়ায়। প্রেমের কানাঘুষা থেকে বিয়ে অবধি গড়িয়েছিলো গুঞ্জনের জল।
এমনকি দেশ ছেড়ে তারা মার্কিন মুলুকে ঘর বাঁধবেন বলেও রব ওঠে! তবে তারা দুজনই সেটা স্পষ্ট বাক্যে অস্বীকার করেছেন।
এই গুঞ্জন ঝড়ের কবলে শাকিবের নতুন সিনেমা ‘মায়া’ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন পূজা।
শাকিব-পূজা এবার আর সঙ্গী নয়, পুরোদমে প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী! আসন্ন রোজার ঈদে মুক্তি পাচ্ছে তাদের ভিন্ন দুটি ছবি।
এর মধ্যে, শাকিব অভিনীত সিনেমাটির নাম ‘লিডার-আমিই বাংলাদেশ’। এতে নায়িকা হিসেবে আছেন শবনম বুবলী।
অন্যদিকে পূজার ছবিটির নাম ‘জ্বীন’। এটি অনেক আগের ছবি। তবে নানা কারণে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ-মাল্টিমিডিয়ার কার্যক্রম থমকে থাকায় আটকে ছিল এর মুক্তি।
এবারের ঈদে বন্দিদশা থেকে মুক্তির আলোয় আসছে ছবিটি। এতে পূজার নায়ক ছোটপর্দার অভিনেতা আব্দুন নূর সজল।
এক বছরের ব্যবধানে শাকিবের সঙ্গী থেকে প্রতিদ্বন্দ্বী হওয়ার বিষয়টি কেমন, তা জানতে পূজার মুঠোফোনে কল করা হলেও সাড়া মেলেনি। তবে নিজের ছবিটি নিয়ে তার আবেগ-আগ্রহের নজির মিলল সোশ্যাল হ্যান্ডেলে।
পূজার ভাষ্য- “সবার মতো আমারও ইচ্ছা এবং আশা ছিলো ভিন্ন ভিন্ন কিছু গল্প এবং চরিত্রে অভিনয় করবো।
শুরু করেছি রোমান্টিক গল্পের সিনেমা ‘নূরজাহান’ ও ‘পোড়ামন-২’ দিয়ে; যা আমার স্বপ্ন পূরণের একধাপ এগিয়ে নিয়ে গেছে।
এরপর ‘দহন’ ও ‘প্রেম আমার-২’ করলাম।
এই দুইটা সিনেমা করার পরই ‘জ্বীন’ সিনেমাটির কথা আসে। যেটাতে আমি একটু অবাক হই। কারণ ভৌতিক সিনেমার প্রতি আমার একটা আলাদা ভালোলাগা আছে।”
পূজা জানান, ‘জ্বীন’র নির্মাণ প্রক্রিয়ার শুরু থেকেই এর সঙ্গে যুক্ত রয়েছেন পূজা। তাই টিমের অন্যদের মতো তিনিও ছবিটি ঘিরে আগ্রহী।
উল্লেখ্য, নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বীন’ ছবিতে পূজা-সজল ছাড়াও অভিনয় করেছেন- জিয়াউল রোশান, জান্নাতুন নূর মুন, সুজাতা প্রমুখ।

Comments are closed.