‘সুগার ড্যাডি’তে প্রচণ্ড আপত্তি মডেল মিথিলার!

ঢাকাই ছবিতে দেখা না গেলেও বলিউডে নাম লিখিয়েছেন বাংলাদেশের র‍্যাম্প মডেল তানজিয়া জামান মিথিলা। হাজির হয়েছিলেন ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবেও। তবে ক্যারিয়ারের বাইরে ‘সুগার ড্যাডি’ বিষয় নিয়ে প্রায় সময়েই আলোচনায় আসেন সাবেক এই মিস ইউনিভার্স বাংলাদেশ।

সংবাদ মাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী মিথিলা জানিয়েছেন,

‘বয়সে সিনিয়র একজনের সঙ্গে তিন বছর ধরে সম্পর্কে আছেন।’

তবে তাকে ‘সুগার ড্যাডি’ বলা যায় না। ‘সুগার ড্যাডি’ শব্দতে প্রচণ্ড আপত্তি তার।’

মিথিলার কথায়,

‘সে আমার যত্ন করে, আমার খেয়াল রাখে। বিষয়টি নিয়ে কোনো লুকোচুরি নেই। এটা প্রায় সকলেই জানে।’

‘অনেকে বলেন- সে আমার ‘সুগার ড্যাডি’। কিন্তু এই শব্দ দিয়ে দুইজন মানুষের সম্পর্ককে হেয় করা হয়। এই শব্দটা আমার একদমই পছন্দ না।’

অভিনেত্রীর প্রশ্ন,

‘আমি কি প্রথম নারী, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এমন কাউকে বেছে নিয়েছি- যিনি আর্থিকভাবে সচ্ছল, শিক্ষিত, জ্ঞানী একজন মানুষ।’

‘তাহলে আমাকে কেনো বলা হচ্ছে, সে আমার ‘সুগার ড্যাডি’?’

যারা সমালোচনা করছেন তাদের উদ্দেশ্য মিথিলার ভাষ্য,

‘বিয়ের জন্য আমরা যখন কোনো পাত্র দেখি, তখন আগে জানার চেষ্টা করি ছেলেটা শিক্ষিত কিনা, টাকাপয়সা আছে কি না, সুখে রাখবে কিনা।’

‘এখন আমি যদি এমন কাউজে খুঁজে পাই তাহলে এটা কি আমার ভুল? না আমি কারো ক্ষতি করেছি এতে?’

 উল্লেখ্য, ২০২০ সালে তানজিয়া মিথিলা মিস ইউনিভার্স বাংলাদেশ মুকুট জিতে মার্কিন যুক্তরাষ্ট্রে মিস ইউনিভার্স ২০২০ প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করেন।

তবে এর আগে ২০১৯ সালে তিনি এশিয়া মডেল ফেস্টিভেল এবং মিস সুপার ন্যাশনালে অংশগ্রহণ করেছিলেন।

এনএএন টিভি

Share this news as a Photo Card