জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস সিজন ১৩’ থেকে পরিচিত জনপ্রিয় বলিউড অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিল গুরুতর অসুস্থা। হঠাৎ করেই তাঁর রক্তচাপ আশানুরূপ কমে যায়। ফলে শেহনাজ। অবস্থার অবনতি হলে তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে আইভি ড্রিপের সাহায্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।
ইতিমধ্যেই অভিনেত্রীকে হাসপাতালে দেখতে গিয়েছেন করণ বীর মেহরা।
সোশ্যাল মিডিয়াতে শেহনাজের শারীরিক অবস্থা সম্পর্কে জানান তিনি।
একটি ভিডিও পোস্ট করে তিনি দেখিয়েছেন এখন কেমন আছেন শেহনাজ। সেখানে তাকে বলতে শোনা যাচ্ছে, ‘আপনারা সবাই শেহনাজের স্বাস্থ্যের জন্য প্রার্থনা করবেন। ওর স্বাস্থ্যের অবস্থা কী করেছে দেখুন।
ভিডিওতে দেখা যায়, শেহনাজ হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন এবং তার চিকিৎসা চলছে। এ সময় করণের কথায় হেসে ওঠেন শেহনাজ। বলেন, ‘ও আমাকে হাসানোর চেষ্টা করছে।’

2 Replies to “হাসপাতালে ভর্তি অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিল”
Comments are closed.